সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আজহার আলী হত্যা মামলার আসামী আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম রবিকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।
সোমবার (২৯ মে) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতে হাজির হন তিনি। এসময় বিচারক মোছা কামরুন্নাহার রবির জামিন বাতিল করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। রবিউল ইসলাম রবি এক সময় যুবদলের রাজনীতি করলেও পরবর্তীতে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হন।
এছাড়া রবিউল ইসলাম রবি ২০২০ সালের ৬ সেপ্টেম্বর চৌগ্রাম বেলঘড়িয়া এলাকার শিল্পী খাতুন হত্যা মামলার প্রধান আসামী। এছাড়াও তার বিরুদ্ধে হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে।
আদালত সূত্র জানায়, ২০০৬ সালে সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আজহার আলীকে হত্যার পর মাঠের ভেতর ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। পরবর্তীতে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় দায়ের করা মামলায় ৬ নম্বর আসামী করা হয় রবিউল ইসলাম রবিকে।
আজ ওই মামলায় আদালতে হাজিরা দিতে আসেন বিএনপি নেতা হত্যা মামলার আসামী চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি। পরে আদালত তার জামিন না মঞ্জুর জেলহাজতে পাঠানোর নির্দেশ।
সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে এসে মামলার বাদিসহ অন্যদের হুমকি দেওয়ার পাশাপাশি জমি, পুকুর দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
উল্লেখ্য, ২০২০ সালে সেপ্টেম্বর মাসে নৈতিকতা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকান্ডে লিপ্ত থাকার অপরাধে চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলতাব হোসেন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল বারিক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম রবিকে আ’লীগের সব কর্মকান্ড থেকে অব্যাহতি দিয়ে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সিংড়া উপজেলা কমিটিকে জোর সুপারিশ করেছিল।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ঢাকায় বিভিন্ন সেতু ও ওভারপাস নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাংবাদিকসহ তিন শতাধিক নেতাকর্মীকে আটকের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানে জিপিও মোড়ে অবস্থিত দল ...
সব মন্তব্য
No Comments