ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ১৯ সেপ্টেম্বর এক বিবৃতিতে বাংলাদেশ সীমান্তে মায়ানমার বাহিনীর ঔদ্ধত্যপূর্ণ শেল হামলা এবং মানুষ হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, এই হামলা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর চরম আঘাত এবং আমাদের জাতীয় নিরাপত্তার প্রতি ভয়ানক হুমকি। অথচ, বর্তমান সরকার পরিস্থিতি মোকাবিলায় লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে। যে মিয়ানমার সরকার এবং সেনাবাহিনীর নিরীহ রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর জন্য আজ বিশ্বব্যাপী গণধিকৃত সে মিয়ানমার বাহিনীর এ অপরাধের জন্য সিপিবি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতে মামলা করা এবং ঢাকাস্থ মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করার জোর দাবি জানাচ্ছে। একইসঙ্গে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানায়।
স্টাফ রিপোর্টার: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার নগরীর বিভিন্ন থানা এবং ও ...
ডেস্ক রিপোর্ট: বেকারত্ব ও কর্মসংস্থানের সংকট, একের পর এক মিল-কারখানা বন্ধ হয়ে যাওয়া, বেসরকারি খাতে চাকরির সঙ্গে জীবনযাত্রার ব্যয়ের সামঞ্জস্যহীনতা এবং লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ক ...
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
সব মন্তব্য
No Comments