স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় মোট ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগ বিভাগে ২৪ জন, ওয়ারী বিভাগে ৬৪ জন, মতিঝিল বিভাগে ৮৭ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১১৪ জন, গুলশান বিভাগে ৩৩ জন এবং উত্তরা বিভাগে ৫০ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগে আটজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির দাবি, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ লাখ ৯০ হাজার টাকা, প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের চারটি মিউজিক সিস্টেম এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া অভিযানে একটি চাকু, একটি সিএনজি, ১৫৭টি সিম, তিনটি মোটরসাইকেল, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, ১২টি হাসুয়া, একটি বেসবল ব্যাট, একটি ডাসা, একটি ছোরা ও একটি কাটার উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্যের মধ্যে ৭ হাজার ৬৯৯ পিস ইয়াবা, ৬৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, নয়টি ইনজেকশন (অ্যাম্পল) এবং ২২ লিটার ৫০০ মিলিলিটার বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। অপরাধ দমন ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো এ ধরনের অভিযান পরিচালনা করছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ডেস্ক রিপোর্ট: ঢাকার আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতনামা এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে হাজী হযর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৪ টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দিবাগত ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬৯টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ৪ সেপ্টেম্বর ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ...
ডেস্ক রিপোর্ট: শ্রীকৃষ্ণের জন্মদিন (জন্মাষ্টমী) উদযাপন উপলক্ষে রাজধানীতে আজ ০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বৃহস্পতিবার (০৩/০৯/২০২৬) এক ...
সব মন্তব্য
No Comments