ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের কাছ থেকে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগে ৩৯ জন, ওয়ারীতে ৫৫ জন, মতিঝিলে ৭২ জন, তেজগাঁওয়ে ৬৬ জন, মিরপুরে ১৪৪ জন, গুলশানে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪০ জন এবং গোয়েন্দা বিভাগে ৭ জন রয়েছেন।
অভিযানে ২২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ২৯ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২২৫ পিস ইয়াবা, ৩৫ গ্রাম হেরোইন এবং ৪৮ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া একটি পানির মটর, পাঁচটি মোবাইল ফোন, একটি মানিব্যাগ, তিনটি ফয়েল পেপার, একটি গ্যাস লাইট, একটি ১০ টাকার নোট, মাদক বিক্রির নগদ ৮ হাজার ৭৫০ টাকা, একটি কেঁচি, একটি ইলেকট্রিক শর্ট দেওয়ার যন্ত্র, একটি চাকু, একটি সুইচ গিয়ার ও একটি হ্যাক্সো ব্লেড উদ্ধার করা হয়।
এদিকে, শনিবার (৮ আগস্ট) যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২১ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
যাত্রাবাড়ী থানার অভিযানে গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডেস্ক রিপোর্ট: ঢাকার আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতনামা এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে হাজী হযর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৪ টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দিবাগত ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬৯টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ৪ সেপ্টেম্বর ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ...
ডেস্ক রিপোর্ট: শ্রীকৃষ্ণের জন্মদিন (জন্মাষ্টমী) উদযাপন উপলক্ষে রাজধানীতে আজ ০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বৃহস্পতিবার (০৩/০৯/২০২৬) এক ...
সব মন্তব্য
No Comments