স্টাফ রিপোর্টার: রাজধানীতে নিয়মিত অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদক, জাল সিল-স্বাক্ষর, ইলেকট্রনিকস সামগ্রী এবং বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া ৪৬৬ জনের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগ বিভাগে ২৮ জন, ওয়ারী বিভাগে ৫৯ জন, মতিঝিল বিভাগে ৭৪ জন, তেজগাঁও বিভাগে ৫৩ জন, মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১৫ জন, গুলশান বিভাগে ৪৩ জন, উত্তরা বিভাগে ৫২ জন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে ১১ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১টি জিপগাড়ি, ১টি মোটরসাইকেল, ১টি অটোরিকশা, ১টি পানির মিটার, ১টি ল্যাপটপ, ২টি সিপিইউ, ১টি হার্ডডিস্ক, ১টি মনিটর, ২১টি মোবাইল ফোন এবং ১৩৫টি সিমকার্ড উদ্ধার করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্যসহ বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিদের নাম ব্যবহার করে তৈরি ৪১টি জাল সিল ও স্বাক্ষর, ৩২০ পৃষ্ঠার অফিসিয়াল লেটারহেড প্যাডও জব্দ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৫৮ পিস ইয়াবা, ৭০ লিটার দেশীয় মদ এবং ৬০টি বুপ্রেনরফিন ইনজেকশন।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানার আওতাধীন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার এবং আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেফত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফেরারী আসামী মোঃ মনিরুজ্জামান ওরফে টিটুকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) সকালে তাকে বরিশালে জেলহাজতে পাঠানো হ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে নকল সিগারেট তৈরির কারখানায় অভিযানের পর জব্দ করা মালামালের পরিমাণ ও মামলার এজাহারে উল্লেখ করা জব্দ তালিকা নিয়ে বড় ধরনের অসঙ্গতির অভিযোগ উঠেছে। অভিযানের ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৮ টি মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৪৬ জন, লালবাগ বিভাগ ক ...
সব মন্তব্য
No Comments