ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাসদের গণমাধ্যম বিষয়ক সম্পাদক, দৈনিক দেশবার্তা পত্রিকার সম্পাদক কাজী তোফায়েল আহমদ-সহ চারজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারন সম্পাদক নাজমুল হক প্রধান।
আজ এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘হবিগঞ্জ-১ আসনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পর থেকেই একটি মহল পরিকল্পিতভাবে কাজী তোফায়েল আহমেদ এর বিরুদ্ধে নানামুখী প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল। তাঁর প্রতিষ্ঠিত দিনারপুর জনতার বাজার—যা গত প্রায় ২৫ বছর ধরে স্থানীয় জনগণের আস্থা ও অংশগ্রহণে পরিচালিত হয়ে আসছে—তা বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে বাজারের এক মাইল উত্তরে ও দক্ষিণে আরও দুটি বাজার বসানোর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু স্থানীয় জনগণের দৃঢ় প্রতিরোধে সে প্রচেষ্টা ব্যর্থ হলে একটি স্বার্থান্বেষী চক্র প্রশাসনকে প্ররোচিত করে এই মিথ্যা ও উদ্দেশ্যমূলক মামলা দায়ের করায় বলে অভিযোগ উঠেছে।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, নির্বাচনের পরদিন ১২ ফেব্রুয়ারি কাজী তোফায়েল আহমদ ঢাকায় অবস্থান করছিলেন। এমন পরিস্থিতিতে তাঁকে প্রধান আসামি করে মামলা দায়ের করায় জনমনে বিভ্রান্তি, উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা মনে করি, এটি একটি সুপরিকল্পিত হয়রানিমূলক পদক্ষেপ, যা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অপচেষ্টা ছাড়া আর কিছু নয়।
আমরা অবিলম্বে এই মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা প্রদান ও বিরোধী মত দমনের অপচেষ্টা থেকে সংশ্লিষ্ট মহলকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।
গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসনের স্বার্থে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা হোক-এটাই আমাদের প্রত্যাশা।
স্টাফ রিপোর্টার: সাবেক জাতীয় সংসদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলায় তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদনও না ...
স্টাফ রিপোর্টার: ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারের সমালোচনা করে পোস্ট দেওয়ার অভিযোগে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই নারীর নাম বিবি সাওদা (৩৭)। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ...
স্টাফ রিপোর্টার: ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক করার পর তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গ ...
বগুড়া অফিস: বিএনপি সরকার গঠন করেই দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অ্যধাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান ...
সব মন্তব্য
No Comments