ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেছেন, সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা জীবনকে সুন্দর ও পরিশীলিত করে। খেলাধুলার মাধ্যমে একজন যেমন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তেমনি সমাজ থেকে মরনব্যাধি মাদক দুর করতে খেলাধুলার বিকল্প নেই। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার গুরুত্ব বিবেচনা করে প্রতি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মানের ঘোষনা দিয়েছেন। তিনি সকলকে স্বাস্থ্য সচেতনতার বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। গতকাল শনিবার বেলা ২ টায় ফুলতলার ডাবুর মাঠ প্রাঙ্গনে রাজিব ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আইয়ান টি-২০ ১৬ দলীয় গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
রাজিব ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আইয়ান গ্রুপ ইন্ডাস্ট্রিজ এর পরিচালক মোহাম্মদ জহিরউদ্দিন রাজিব ভূঁইয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার, আইয়ান গ্রুপ ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আহম্মেদ ভূঁইয়া (সিআইপি), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হুমায়ুন আহম্মেদ ভূঁইয়া, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, ক্রীড়া সংস্থা ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু তাহের রিপন, আলহাজ্ব হাসান ইমামুল হক ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান নান্নু, বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, সাধারণ সম্পাদক মনির হাসান টিটো, প্রভাষক রেজোয়ান হোসেন রাজা, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার ও সরদার মনিরুল ইসলাম, ফুলতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গৌর হরি দাস, যুবলীগ নেতা এসকে আলী ইয়াসিন, মোল্যা রবিউল ইসলাম, শেখ আঃ রশিদ, সাংবাদিক মঈন উদ্দিন ময়না প্রমুখ। উদ্বাধনী খেলায় আইকন টাইগার্স ৪ ইউকেটে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ খুলনা জোনকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন মোঃ মিলন ও করিম হাসান। আজ বেলা ২ টায় প্রতিদ্বন্দিতা করবে আইয়ান কিংস বনাম ক্রিকেট ফ্যানস।
স্টাফ রিপোর্টার: অনিয়ম ও দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে সাবেক জাতীয় দলের অধিনায়ক তা ...
স্টাফ রিপোর্টার: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব। ‘খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান’ শ্লোগান নিয়ে বিশ্ব স্ ...
স্টাফ রিপোর্টার: মালদ্বীপে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা বাংলাদেশ যুব ফুটবল দলকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে সরকার। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ ...
স্টাফ রিপোর্টার: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্যের পর দেশে ফিরেছে বাংলাদেশের যুব ফুটবল দল। ফাইনালে ভারত-কে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের কৃতিত্ব দেখায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফ ...
সব মন্তব্য
No Comments