স্টাফ রিপাের্টার: বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদ নেতৃবৃন্দের এক সভা আজ ৪ আগস্ট ২০২৪ বিকেল সাড়ে তিনটায় সিপিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামার রতন, বাংলাদেশ জাসদ এর স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতািন্ত্রক বিপ্লবী পার্টি সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, সমাজতান্ত্রিক পার্টির রুবেল সিকদার; ফ্যাসিবাদী বিরোধী বাম মোর্চার সমন্বয়ক ও নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, সাম্যবাদী আন্দোলনের বেলাল চৌধুরী, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন নাসু, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, বাসদ (মাহবুব) মহিন উদ্দিন চৌধুরী লিটন, বিপ্লবী কমিউনিস্ট লীগের অধ্যাপক আব্দুস সাত্তার, মোশাররফ হোসেন নান্নু, বাসদ (মার্কসবাদী) নেতা জয়দ্বীপ ভট্টাচার্য।
সভার এক প্রস্তাবে আজও সারা দেশে ছাত্র জনতার উপর পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগের সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণে প্রায় শতাধিক প্রাণহানির ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সরকার পদত্যাগ করতে যতই বিলম্ব করছে প্রাণহানিসহ জানমালের ক্ষয়ক্ষতি ততোই বাড়ছে। নেতৃবৃন্দ বলেন, দেশকে ক্রমাগত গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ক্ষমতাসীনরা। ফলে এখনই শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করে অন্তবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জোর দাবি জানানো হয়।
প্রস্তাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত দাবিসমূহ মেনে নিয়ে অবিলম্বে এই রক্তের হোলি খেলা বন্ধ করে পদত্যাগ করে দেশ ও জাতিকে রক্ষা করার আহ্বান জানানো হয়।
সভার প্রস্তাবে ছাত্রদের ঘাষিত অসহযোগ আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সরকারের পদত্যাগ না করা পর্যন্ত রাজপথে নেমে এসে আন্দোলনে সামিল হওয়ার জন্য শ্রমিক-কৃষক-ছাত্র-নারীসহ সকলশ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments