স্টাফ রিপোটার: দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশাকে জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার এই আদেশ দেন দিনাজপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেড আদালত এর বিচারক মো. জুলফিকার উল্লাহ।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল জানান, গত ১৯ জুলাই দিনাজপুরে বিএনপির বিভাগীয় পদযাত্রায় পঞ্চগড় ও ঠাকুরগাঁও থেকে বাসে করে লোকজন আসতেছিলো। তখন সরকারদলীয় নেতাকর্মীরা ঠাকুরগাঁও-দিনাজপুর রোডের বাঁশের হাট এলাকায় বাস থামিয়ে বিএনপির নেতাকর্মীদের মারধর করে। এসময় বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদ করেন। বাঁশের হাট ১নং চেহেলগাজি ইউনিয়ন পরিষদের মধ্যে অবস্থিত হওয়ায় পুলিশ আনিসুর রহমানকেও আসামী করেন। অথচ যখন মারামারি হয় তখন আনিসুর রহমান আর আমি একসাথে মঞ্চে ছিলাম। আনিসুর রহমান দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজি ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
তিনি জানান, এই মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিনে ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেড আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন তিনি। বিচারক তাকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করেন।
ডেস্ক রিপোর্ট: জাসদের (ইনু) কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় প্রতিনিধি সভা চলাকালে পুলিশি অভিযান ও রাজনৈতিক কর্মীদের আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাসদ।রবিবার এক বিবৃতিতে দলের সভাপতি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৫১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। এরমধ্যে ২৭ জনকে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্য ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়া, নয়া পল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালে ভাঙচুর এবং ইসিবি চত্বরে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
সব মন্তব্য
No Comments