ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে আজ ২৮ এপ্রিল ২০২৫ সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে আজ নারায়নগঞ্জে আদালত প্রাঙ্গনে পুলিশী বেস্টনির মধ্যে বন্দী আসামী এড. আনিসুল হকের উপর চিন্থিত মবসন্ত্রাসীদের হামলা ও মব সন্ত্রাসের তান্ডবের তীব্র নিন্দা ও প্রতিবাদ করা হয়েছে। জাসদের বিবৃতিতে অভিযোগ করে বলা হয়, ড. ইউনুসের সরকার একাধারে ভিন্নমত পোষণকারী হাজার হাজার রাজনৈতিক নেতা-কর্মীদের বিরুদ্ধে যথাযথ আইনী প্রক্রিয়া ও প্রাথমিক তদন্ত ছাড়াই ঢালাও মিথ্যা মামলা দায়ের, বন্দী রাজনৈতিক নেতা-কর্মীদের বিভিন্ন মামলা গ্রেফতার দেখাতে দুই-তিন পর আদালতে হাজির, দিনের পর দিন রিমান্ডে নিয়ে হয়রানি করার পাশাপাশি আদালত প্রাঙ্গনেই সরকার সমর্থক চিন্থিত মব সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে শারীরিকভাবে আঘাত, নির্যাতন করছে। জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি আদালত প্রাঙ্গনে বন্দী রাজনৈতিক নেতা-কর্মীদের উপর হামলা ও শারীরিক নির্যাতনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারকে বন্দীদের দেহ ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বার বার সতর্ক করেছে। কিন্তু সরকার জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির উদ্বেগ ও সতর্ক বার্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আদালত প্রাঙ্গনে বন্দীদের উপর হামলাকারী চিন্থিত মব সন্ত্রাসী অপরাধীদের একজনকে গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করার বদলে সরকার নির্লজ্জভাবে আদালত প্রাঙ্গনে পুলিশী বেস্টনির মধ্যে বন্দী রাজনৈতিক নেতা-কর্মীদের শারীরিকভাবে আঘাত, নির্যাতন করার জন্য চিন্থিত মব সন্ত্রাসীদের মদদ দিয়ে যাচ্ছে। জাসদের বিবৃতিতে জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সসংস্থাসমূহ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশে আদালত প্রাঙ্গনে বন্দী রাজনৈতিক নেতা-কর্মীদের উপর সরকারের মদদপুষ্ট সন্ত্রাস বন্ধে ড. ইউনুসের সরকারের কাছে জবাবদিহি দাবি করার জন্য আহবান জানানো হয়।
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
সব মন্তব্য
No Comments