স্টাফ রিপোর্টার : এছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান ৩ (তিন) দিনব্যাপী কুমিল্লার দৌলতপুরে অনুষ্ঠিত হবে। এছাড়া, জাতীয় কবির স্মৃতিবিজড়িত ঢাকা, ময়মনসিংহের ত্রিশাল, মানিকগঞ্জের তেওতা, চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় উদ্যাপিত হবে। চট্টগ্রামে নজরুল মেলা, নজরুল বিষয়ক আলোচনা ও জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নজরুল জন্মবার্ষিকী অনুষ্ঠিত হবে। দৌলতপুরে মূল অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে বক্তৃতা করবেন অধ্যাপক সলিমুল্লাহ খান। নজরুল জন্মবার্ষিকী উদ্যাপন সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এবার জন্মবার্ষিকীর প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার।’ আগামী ২৫ মে সকালে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও সচিব ঢাকায় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। দিবসটি উপলক্ষ্যে ঢাকায় সকল সড়কদ্বীপে এবং অন্যান্য জেলায় জাতীয় কবির ছবি, কবিতা, পরিচিতি ও চিত্রকর্ম প্রদর্শন করা হবে। অন্যান্য জেলায় স্থানীয় নজরুল গবেষক বা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধিজনের সহযোগিতায় কমিটি গঠন করে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্যাপন করা হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরে আলোচনাসভার আয়োজন করা হবে। এছাড়া, বাংলাদেশ শিশু একাডেমি শিশুদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে। বাংলাদেশের বৈদেশিক দূতাবাসসমূহেও দিবসটি উদ্যাপন করা হবে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইসস্টিটিউট কবিকে বর্তমান প্রজন্মের সাথে পরিচিত করার লক্ষ্যে কবির ছবি, পোস্টার ও বই প্রদর্শনী এবং গণগ্রন্থাগার অধিদপ্তর বই প্রদর্শনী, পাঠ প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করবে। দিবসটি পালন উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি ৬শত স্মরণিকা ও ২০ হাজার পোস্টার মুদ্রণ করবে।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত নজরুল উৎসব ২০২৬-এ অংশ নিতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন কলকাতার বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমনা চ্যাটার্জী। তাঁর এই বাংলাদেশ সফর উপলক্ষে আর্টিস্ট ক্লাবে ...
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
সব মন্তব্য
No Comments