মো.পাভেল ইসলাম মিমুল, রাজশাহী: বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ডিনস কমপ্লেক্স ভবনের সামাজিক বিজ্ঞান অনুষদ সম্মেলন কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মো. জামাত খানকে সভাপতি ও ড.হেমায়েতুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৮০ সদস্যের বাপা রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন,আপনারা যারা নদী ও পরিবেশ নিয়ে কাজ করছেন তাদের সাধুবাদ জানাই। আপনাদের অনেকে এই কাজ করতে গিয়ে জীবন বিপন্ন করতে হয়েছে। সত্য কথা বলতে গিয়ে জীবন বিপন্ন হবার অবস্থা তৈরী হয়।
বঙ্গবন্ধুকে সত্যের জন্যই জীবন দিতে হয়েছিলো। কাজেই আপনারা আপনারা কাজ চালিয়ে যান। বাপা যে কাজ করছে তার জন্য যে সহযোগিতা প্রয়োজন তার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় সবসময় পাশে থাকবে।
তিনি আরও বলেন, ষাটের দশক থেকে পরিবেশ বিপর্যয় শুর হয়েছিলো যেটা সত্তরের দশকেই বঙ্গবন্ধু বুঝেছিলেন। এ জন্য তিনি ’৭৩ সালে ৮টি ড্রেজার এনে নদী খননের কাজ শুরু করেন। তারপর আর কোনো কাজ হয়নি। ২০০৯ সালের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবার পর আরও ১৪টি ড্রেজার এনে নদীগুলোর নাব্যতা ফেরানোর কাজ শুরু করেন।
সামাজিক বিজ্ঞান অনুষদ অধিকর্তা অধ্যাপক মো. ইলিয়াস হোসেন বলেন,বাংলাদেশের মানুষ উন্নয়ন নিয়ে চিন্তা-ভাবনা করতে পারে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। কিন্তু বর্তমান যে পদ্ধতিতে উন্নয়ন মাপা হচ্ছে তা সঠিক নয়। এখানে শুধু ইনকাম, হেলথ আর এডুকেশন দেখা হচ্ছে। আমাদের উন্নয়নের কৌশল পরিবর্তন করতে হবে। উন্নয়নকে পরিবেশের অনুষঙ্গ করে নিতে হবে। উন্নয়নের সঙ্গে নিরাপদ পরিবেশ আন্দোলন যুক্ত করতে হবে এবং এর সঙ্গে তৃণমূল কর্মী থেকে শুরু করে গবেষকসহ সকল পর্যায়ের মানুষকে যুক্ত করতে হবে। তখন যে উন্নয়ন হবে সেটাই প্রকৃত উন্নয়ন।
বাপা রাজশাহী কমিটির সভাপতি মো. জামাত খানের সভাপতিত্বে এবং সহসভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক ড. হেমায়েতুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্স অনুষদ অধিকর্তা অধ্যাপক ড. জালাল উদ্দিন সরদার, রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সফিকুল ইসলাম, রাজশাহী পরিবেশ অধিদফতের সহকারী পরিচালক মো. কবির হোসেন প্রমূখ।
এছাড়া বাপার রাজশাহী বিভাগের ৮টি জেলার কমিটির নেতৃবৃন্দও বক্তব্য রাখেন
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments