স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় ফিরতে শুরু করেছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি অভিযোগ করেছেন, বিএনপির ভেতরের কিছু লোভী লোক টাকার বিনিময়ে তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনি অফিসার্স ক্লাবে ঢাকা-৮ আসনের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা-৮ আসনের মধ্যে শাহজাহানপুর, মতিঝিল, পল্টন, শাহবাগ ও রমনা থানা এলাকার নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মির্জা আব্বাস বলেন, আমরা শুনছি আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত থেকে এসে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। একটি সূত্রে সিদ্ধেশ্বরী এলাকায় অবস্থান নেওয়ার তথ্যও আলোচনায় আসে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা দয়া করে চোখ-কান খোলা রাখবেন, কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। ইনশাআল্লাহ সবাইকে একযোগে প্রতিহত করা হবে।
বিএনপির ভেতরে আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ তুলে তিনি বলেন, বিএনপির কিছু লোক টাকার লোভে তাদের আশ্রয় দিচ্ছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে আঁতাতকারীদের বিএনপিতে কোনো স্থান হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপির যে শত্রু, সে আমারও শত্রু। শত্রুপক্ষের মিত্ররা কখনো বিএনপির বন্ধু হতে পারে না। দলের নাম ভাঙিয়ে কেউ নিজের অবস্থান বদলানোর চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, এক শ্রেণির লোক নিজেদের রাজনৈতিক শক্তি না পেয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন জায়গায় মিছিল-মিটিং করার চেষ্টা করছে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে কোনো বাধা নেই, কিন্তু অপকর্ম করলে বিএনপির নেতাকর্মীরা হাত গুটিয়ে বসে থাকবেন না, শক্ত হাতে প্রতিহত করবেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাদ মোর্শেদ পাপ্পা সিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা, ১৫ কার্তিক (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো বাণীতে তিনি যুব সমাজকে জাতির প্রাণশক্তি ও অগ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ঢাকাসহ জেলা-উপজেলায় আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে দলটি।আজ ৩১ অক্টোবর ২০২৬, শনিবার বিকাল ৩টা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, আমরা কোনো ব্যক্তিগত ও দলীয় দাবি নিয়ে রাস্তায় নামিনি। এসব জনগণের দাবি। আমাদের আগের দুটি লংমার্চ জ ...
খুলনা অফিস: সরকারে থাকা অবস্থায় জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপিকে জনগণ বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করবে। আর জুলাই সনদ বাস্তবায়ন না করে ক্ষমতা হারালে বিএনপি সবচাইতে বেশি নির্যাতন-নিপীড়নের শিকার হ ...
সব মন্তব্য
No Comments