স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ঢাকাসহ জেলা-উপজেলায় আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে দলটি।
আজ ৩১ অক্টোবর ২০২৬, শনিবার বিকাল ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয়স্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দলের সহ-সভাপতি মীর হোসাইন আখতার এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদ স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি, স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল, মীর্জা মো. আনোয়ারুল হক, কোষাধ্যক্ষ মো. মনির হোসেন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাসদের সহ-সম্পাদক আলী হাসান তরুণ, জাতীয় নারী জোটের নেত্রী পারভেজ আক্তার শিল্পী, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, জাসদ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি গোলাম কিবরিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দলের প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজ পরিবর্তনের বিপ্লবী সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, জেল-জুলুম সহ্য করেছেন তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। জাসদের নেতা-কর্মীরা কোনো রাজনৈতিক বিভ্রান্তিতে না ভুগে, ব্যক্তিগত লাভ-ক্ষতির হিসাব না করে দলের আদর্শ ও পতাকা সমুন্নত রেখেছেন।
নেতৃবৃন্দ মিথ্যা মামলায় প্রহসনমূলক বিচারে ফরমায়েশি রায়ে দণ্ডিত জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তি দাবি করেন।
তারা আরও বলেন, বাংলাদেশ আজ গভীর রাজনৈতিক সংকটে নিমজ্জিত। মুক্তিযুদ্ধবিরোধী, স্বাধীনতাবিরোধী রাজাকার-আলবদর এবং সাম্রাজ্যবাদী শক্তির দখলে বাংলাদেশ। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি তাদের পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে। পাকিস্তানি ধর্মান্ধ সাম্প্রদায়িক উগ্রবাদী রাজনীতি ও সংস্কৃতি দেশের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। মবের মুল্লুক ও বিচারহীনতা বাংলাদেশকে গ্রাস করছে।
বক্তারা রাজাকার ও সাম্রাজ্যবাদের কবল থেকে দেশ ও জনগণকে মুক্ত করার সংগ্রামের ধারায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে মুক্ত করার প্রত্যয় ঘোষণা করেন এবং মুক্তিযুদ্ধবিরোধী ও সাম্রাজ্যবাদী শক্তির কবল থেকে বাংলাদেশকে মুক্ত করা, নিয়ন্ত্রিত ও শৃঙ্খলিত গণতন্ত্রকে মুক্ত করা এবং কুক্ষিগত বিচার ব্যবস্থাকে মুক্ত করার সংগ্রাম জোরদার করার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, আমরা কোনো ব্যক্তিগত ও দলীয় দাবি নিয়ে রাস্তায় নামিনি। এসব জনগণের দাবি। আমাদের আগের দুটি লংমার্চ জ ...
খুলনা অফিস: সরকারে থাকা অবস্থায় জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপিকে জনগণ বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করবে। আর জুলাই সনদ বাস্তবায়ন না করে ক্ষমতা হারালে বিএনপি সবচাইতে বেশি নির্যাতন-নিপীড়নের শিকার হ ...
স্টাফ রিপোর্টার: আজ ৩১ অক্টোবর ২০২৬, শনিবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। স্বাধীন বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করা দলটির প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণবিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। সমাবেশে এনস ...
সব মন্তব্য
No Comments