স্টাফ রিপোর্টার: আজ ৩১ অক্টোবর ২০২৬, শনিবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। স্বাধীন বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করা দলটির প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দলটির দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত ২৪ অক্টোবর প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় কর্মসূচি জানানো হয়েছে। কর্মসূচি অনুযায়ী আজ ভোর ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর দুপুর আড়াইটায় কেন্দ্রীয় কার্যালয়ে দলের শহীদ ও প্রয়াত নেতা-কর্মীদের প্রতিকৃতিতে মাল্যদান এবং বিকাল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়স্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জেলা, মহানগর ও উপজেলা কমিটিসমূহ কেন্দ্রের অনুরূপ কর্মসূচি পালন করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে দেশবাসী এবং দলের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানানো হয়েছে। বিবৃতিতে সমাজ পরিবর্তন ও জনগণের মুক্তির সংগ্রামে যে সকল নেতা-কর্মী জীবন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, জেল-জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একইসঙ্গে বিবৃতিতে মিথ্যা মামলায় সাজানো প্রহসনমূলক বিচারে ফরমায়েশি রায়ে কারাবন্দী দলীয় সভাপতি জননেতা হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৭২ সালের ৩১ অক্টোবর বৈজ্ঞানিক সমাজতন্ত্রের দীক্ষা নিয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আত্মপ্রকাশ করে। মেজর (অব.) এম এ জলিল এবং আ স ম আবদুর রবকে যুগ্ম আহ্বায়ক করে ৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে দলটির যাত্রা শুরু হয়। এর তাত্ত্বিক নেতা ছিলেন সিরাজুল আলম খান। ৬০ এর দশকের পাকিস্তানি ঔপনিবেশিক শাসন ও জাতিগত নিপীড়নের বিরুদ্ধে জাতীয়তাবাদী সংগ্রাম এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অগ্রসেনারা আদর্শের প্রশ্নে ক্ষমতার অংশীদারিত্ব পরিত্যাগ করে এই দল গঠন করেছিলেন।
প্রতিষ্ঠালগ্ন থেকে দুঃশাসন, স্বৈরাচারী ও সামরিক শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রাম এবং সমাজ পরিবর্তনের লড়াইয়ে জাসদ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দলটির ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠার পর থেকে জাতীয় ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক নীতি-কৌশল গ্রহণ করেছে জাসদ। অনেক নেতা ব্যক্তিগত স্বার্থে দল পরিবর্তন করলেও তৃণমূলের কর্মীরা বুক দিয়ে দলকে আঁকড়ে রেখেছেন এবং দলের পতাকা সমুন্নত রেখেছেন। দলটির নেতাদের দাবি, প্রমাণ হয়েছে জাসদ নেতাদের দল নয়, কর্মীদের দল।
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণবিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। সমাবেশে এনস ...
স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, বলপ্রয়োগ ও দলীয়করণের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার (২ ...
রংপুর অফিস: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপি র প্রার্থী মির্জা ফয়সল আমীন। তিনি রাষ্ট্রপতির ছোট ভাই এবং জেলা ...
স্টাফ রিপোর্টার: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কমিটি পুনর্গঠন এবং পদ-পদবি বণ্টন নিয়ে বাণিজ্যের অভিযোগ উঠেছে আত্মগোপনে থাকা নেতাদের বিরুদ্ধে। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের শীর্ষ নেতা ও ত ...
সব মন্তব্য
No Comments