স্টাফ রিপোর্টার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার এক বিবৃতিতে তিনি এই ঘটনাকে ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত বলে উল্লেখ করেন।
বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, গতকাল শুক্রবার ভোরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সন্ত্রাসীরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করে। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর পতনের পর দেশের ভেতর আত্মগোপনে থাকা দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নানা ধরনের অরাজকতা সংঘটিত করছে।
তিনি বলেন, তারা মনে করছে দেশে বিচ্ছিন্নভাবে মানুষ হত্যা, আগুন সন্ত্রাস ও অন্যান্য অপকর্মের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকারকে রাষ্ট্রক্ষমতা থেকে উৎখাত করবে। কিন্তু এসব অপকর্ম করে আওয়ামী ফ্যাসিস্টরা বাংলাদেশের মাটিতে আর কখনোই স্থান পাবে না, বরং বর্তমানে নতুন করে মানুষ হত্যা, অগ্নিসন্ত্রাস ইত্যাদির দ্বারা আওয়ামী ফ্যাসিস্ট শাসকের পুরনো চেহারাই উন্মোচিত হচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এখনো পর্যন্ত বিএনপি সরকারের সহনশীলতাকে ফ্যাসিস্টরা যদি দুর্বলতা ভেবে থাকে, তাহলে তারা নির্বোধ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোল বোমা মেরে সরকারকে ভয় দেখানো যাবে না। এখন আর ধৈর্য নয়, সরকার যেকোনো মূল্যে দেশের মানুষের জানমাল রক্ষার্থে ফ্যাসিস্টদের দমনে কঠোর হবে।
তিনি বলেন, জুলাই-আগস্টে ব্যাপক নির্যাতন চালিয়ে হাজার হাজার মানুষ হত্যাকারী যে ফ্যাসিস্ট শাসকের কোনো অনুশোচনা নেই, জনগণ বাংলাদেশের মাটিতে কখনোই সেই ফ্যাসিস্টদের স্থান দেবে না। দেশব্যাপী অরাজকতা বন্ধে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তি প্রদান এখন জরুরি হয়ে পড়েছে।
বিবৃতিতে তিনি আরও বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক-মানবাধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বর্তমান গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে দেশে শান্তিপূর্ণ পরিবেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে বিএনপি সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সুতরাং চক্রান্তকারীরা যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অবনতিশীল করে দেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্য দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিকে সর্বদা সজাগ থাকতে হবে।
বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান।
যশোর অফিস: নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই নেতা নিহতের ঘটনার জেরে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ বহু বাড়িতে হ ...
স্টাফ রিপোর্টার: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনী একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্য-বীর্যের প্রতীক। বাংলাদেশের স্বার্থবিরোধী শক ...
স্টাফ রিপোর্টার: শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাঁকে কারাগারে যেতে হবে, ফুলের মালা দিয়ে বরণ করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বা ...
স্টাফ রিপোর্টার: গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশের জনগণের প্রতি আমাদের যে অঙ্গীকার, বাংলাদেশের প্রতি আমাদের যে অঙ্গীকার—এই দেশের গণতান্ ...
সব মন্তব্য
No Comments