পঞ্চগড় সীমান্তে ৩৫০ প্যাকেট পুঁইশাকের বীজ জব্দ করল বিজিবি

প্রকাশ : 21 Nov 2026
পঞ্চগড় সীমান্তে ৩৫০ প্যাকেট পুঁইশাকের বীজ জব্দ করল বিজিবি

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩৫০ প্যাকেট বাংলাদেশি লাল পুঁইশাকের (মোটা ডগা) বীজ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব বীজের আনুমানিক সিজার মূল্য ৪২ হাজার টাকা।


শনিবার (২১ নভেম্বর) রাতে পঞ্চগড় সদর উপজেলার শ্যামেরডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এসব বীজ জব্দ করা হয়।


ঠাকুরগাঁও সেক্টরের অধীন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় ধামেরঘাট বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। হাবিলদার মো. জহুরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্ত পিলার ৭৭০/১-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লাহেড়ীপাড়া এলাকায় (ডাকঘর-কালিয়াগঞ্জ, ৪ নম্বর কালিয়াগঞ্জ-কাজলদিঘী, থানা ও জেলা-পঞ্চগড়) পরিত্যক্ত ও মালিকবিহীন অবস্থায় বীজগুলো উদ্ধার করা হয়।


বিজিবি জানায়, সীমান্ত পথে মাদকদ্রব্যসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযানিক তৎপরতা জোরদার করা হয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার পাশাপাশি সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত ও আরও জোরদার করা হবে।

সম্পর্কিত খবর

;