স্টাফ রিপোর্টার: জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছে ক্ষতিপূরণ ও ন্যায্য অধিকার আদায়ে বিশ্ব দরবারে তরুণদের কণ্ঠ সোচ্চার করার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদ ও বিশিষ্টজনরা।
শনিবার রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত ‘ইয়ুথ ক্লাইমেট কোয়েশ্চেন কনফারেন্স-২০২৬’ এ তারা এ আহ্বান জানান। পরিবেশ বার্তা আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আকমল হোসেন।
সম্মেলনের উদ্বোধন করেন নারী নেত্রী ও লেখক কাজী সুফিয়া আখতার। তিনি বলেন, উন্নত বিশ্বের ভোগবাদী জীবনযাপন ও প্রকৃতিবিরুদ্ধ কর্মকাণ্ডের কারণে জলবায়ু সংকট তৈরি হলেও এর সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো। বিশেষ করে নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ পরিস্থিতিতে বিশ্ব দরবারে প্রশ্ন তুলতে তরুণদের এখন থেকেই প্রস্তুত হতে হবে।
অনুষ্ঠানে কৃষি সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব রেজাউল করিম সিদ্দিক বলেন, তরুণদের আরও বেশি প্রশ্ন করতে শিখতে হবে এবং নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
ইউনেস্কো চেয়ার ও সেন্টার ফর সাসটেইনেবিলিটি অ্যান্ড ক্লাইমেটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নুরুন্নবী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তরুণদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পরিবেশ বার্তার সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী সোহেল, চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ ইসরাত আজমেরী, স্কাইল্যান্ড রিক্রুটমেন্ট সলিউশনসের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, পরিবেশ আন্দোলনকর্মী ব্রাত্য আমীন, সুপ্রিম কোর্টের আইনজীবী তানইয়া নাহার, আইটি বিশেষজ্ঞ তানজিল আবেদিন, উন্নয়নকর্মী মো. জাহাঙ্গীর আলম, নিকিতা নন্দিনী প্রমুখ।
জাতীয় সংগীত পরিবেশন এবং দেশি জাতের বীজ বিতরণের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধনী পর্ব শুরু হয়। পরে আদিবাসী ও বাঙালি শিক্ষার্থীদের অংশগ্রহণে দুটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন তানজির রহমান ভূঁইয়া।
দ্বিতীয় পর্বে জলবায়ু পরিবর্তন বিষয়ক দুটি ধারণাপত্র উপস্থাপন ও আলোচনা এবং মানিকগঞ্জ থেকে আসা বাউল শিল্পীদের পরিবেশনায় বাউলগান অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, জলবায়ু সংকটের জন্য প্রকৃত অর্থে কারা দায়ী এবং সংকট মোকাবিলায় তরুণরা কী ভূমিকা রাখতে পারে, সে প্রশ্ন সামনে রেখেই এ সম্মেলনের আয়োজন। আগামী ২০২৭ সালে জাতীয় পর্যায়ে বৃহত্তর পরিসরে ‘ন্যাশনাল ইয়ুথ ক্লাইমেট কোয়েশ্চেন কনফারেন্স-২০২৭’ আয়োজনের ঘোষণা দেওয়া হয়।
স্টাফ রিপোর্টার: এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৪ লাখ ২২ হাজার ৯০৫ শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের যেন আরও একটি বছর নষ্ট না হয়, সে বিষয়টি বিব ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার ৩১ অক্টোবর ২০২৬ সকাল ৬টায় এটি দক্ষি ...
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামের তৃতীয় চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। শনিবার ৩১ অক্টোবর সকাল ৭টা ১৭ মিনিটে সেনাবাহিনীর ...
স্টাফ রিপোর্টার: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদি রুটে ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক ...
সব মন্তব্য
No Comments