ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ব্যাক্তিত্ব শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার শপথ নেয়ায় অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ ও মহাসচিব কাজী মো. মামুনুর রশিদ।
বৃহস্পতিবার রাতে জরুরি এক বার্তায় জাপা নেতৃবৃন্দ বলেন, জাপা বিশ্বাস করে ড. মুহাম্মদ ইউনুস তাঁর মেধা ও প্রজ্ঞা দিয়ে বাঙালী জাতিকে নতুন আলোর পথ দেখাবেন। ড. ইউনুসের নেতৃত্বে সকল প্রতিকুলতা কাটিয়ে দেশ আবার ঘুড়ে দাঁড়াবে।
জাপা নেতৃবৃন্দ বলেন, এর মধ্যদিয়ে দেশের অর্থনীতি সচল এবং জাতি দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত হবে। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে নতুন অন্তর্বর্তীকালীন সরকার সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবেশ নিশ্চিত করবে। তাঁদের কর্মকাণ্ডের মধ্যদিয়ে বিশ্বের বুকে বাঙালী জাতি আবারো মাথা উঁচু করে দাঁড়াবে বলে বিশ্বাস করে জাতীয় পার্টি।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments