ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল - বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির এক সভা দলের সভাপতি জনাব শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে আজ অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সর্বজনাব মুশতাক হোসেন, করিম সিকদার, মনজুর আহমেদ মনজু, আবদুল কাদের হাওলাদার, আনোয়ারুল ইসলাম বাবু, নাসিরুল হক নবাব। আমন্ত্রণক্রমে উপস্থিত ছিলেন সর্বজনাব রোকনুজ্জামান, মোকসেদ আলম লবু, ইসমাইল চৌধুরী, শেখ ফিরোজ প্রমুখ। সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়ঃ গতকাল থেকে মিয়ানমার সংক্রান্ত মানবিক সহায়তা বিষয়ে সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের পরস্পর বিরোধী বক্তব্যে এ সভা উদ্বিগ্ন বোধ করছে। আমরা মনে করি মিয়ানমার বিষয়ে যে কোন আন্তর্জাতিক চুক্তি হতে হবে এদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের স্বদেশ প্রত্যাবর্তন ও বিদ্যমান মানবিক সমস্যার শান্তিপূর্ণ সমাধানের ভিত্তিতে। বাংলাদেশের জনগণের স্বার্থ ও সার্বভৌমত্বকে খর্ব করে কোনো সমাধান মেনে নেয়া হবে না।"
সভায় আগামীকাল যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালনের আহ্বান জানানো হয়।
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
সব মন্তব্য
No Comments