স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার মিথ্যা মামলার অন্যতম ফাঁসির আসামী হানিফ পরিবহনের চেয়ারম্যান আলহাজ্ব মো. হানিফ।
শনিবার যুক্তরাজ্য থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে বেলা ১২ টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। মো. হানিফ গত বছরের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মিথ্যা ও ষড়যন্ত্রমূলক এই মামলা থেকে আদালত হতে খালাস পান ।
তার স্বদেশ প্রত্যাবর্তনে শনিবার দুপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা ফুলের মালা হাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভীড় জমান।
হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০ টা থেকে হাজার হাজার বিএনপির নেতাকর্মী এবং সারাদেশ থেকে আসা হানিফ পরিবহনের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। বিকেল ৪ টা ১৫ মিনিটের দিকে তিনি ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে ১ নং টার্মিনালের ভিতর দিয়ে ছাদখোলা জীপে চড়ে বাইরে বেরিয়ে আহেন। এসময় উপস্থিত নেতাকর্মীরা তাঁকে ফুলের তোড়া ও মালা দিয়ে বরণ করে নেন। গাড়ি থেকেই হাত তুলে জনগনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মোঃ হানিফ। গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশের সার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মো. হানিফ।
এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, হানিফের বড় ভাই সাভার উপজেলা সাবেক চেয়ারম্যান ও পরিবহন ব্যবসায়ী আলহাজ কফিল উদ্দিন, হানিফের ছেলে পরিবহন ব্যবসায়ী আরাত, ভাতিজা অভি, ভাগিনা আকাশ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মিন্টু, জাকারিয়া মাহমুদ ( যুক্তরাষ্ট্র) এড. পারভেজ (যুক্তরাজ্য) প্রমুখ ।
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
সব মন্তব্য
No Comments