স্টাফ রিপোটার: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে দলটি। এতে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম।
বুধবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলটি নয়াপল্টনস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে কাকরাইল ঘুরে ফকিরাপুল হয়ে পুনরায় বিএনপি অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে আব্দুস সালাম বলেন, গায়েবি মামলা দিয়ে বিএনপি নেতাদের কারাবন্দী করা হচ্ছে। মামলায় জামিন পেলেও জেল গেট থেকে আবারও আটক করা হচ্ছে। বিএনপি নেতা মজনুকে গ্রেপ্তারে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্বেও তাকে রাতের আধারে বাসা থেকে আটক করা হয়। পরে মজনু জামিন পেলেও জেল গেট থেকে আবারও আটক করা হয়।
তিনি বলেন, আর কতজনকে আটক করবেন। জেলেতো আর জায়গায় নিচ্ছে না। আপনারাতো (সরকার) আজ গোটা দেশকেই কারাগার বানিয়ে ফেলেছেন। আর জাতি এই বন্দীদশা থেকে মুক্তি চায়। জনগণকে মুক্ত করতেই বিএনপির আন্দোলন। তারেক রহমানের নেতৃত্বে জনতার ঐক্যবদ্ধ চলমান আন্দোলনেই এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটবে ইনশাআল্লাহ।
বিক্ষোভ মিছিলে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ইউনূস মৃধা, মোশাররফ হোসেন খোকন, আবদুস সাত্তার, তানভীর আহমেদ রবিন, লিটন মাহমুদ, নগর বিএনপি নেতা আরিফুর রহমান নাদিম, লতিফূল্লা জাফরু, আকবর হোসেন নান্টু, কমিশনার মীর হোসেন মীরু, জুম্মন মিয়া, আবদূল আজিজ, এম এ হান্নান, সাইফূল্লা খালিদ রাজন, নাদিয়া পাঠান পাপনসহ বিএনপি ও অংগসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, নতুন-পুরাতন বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ ও প্রতিবাদ করা হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহ ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার ও সংকল্প রক্ষায় আন্দোলনরত বিভিন্ন সংগঠনের সংগঠকদের সঙ্গে মতবিনিময় করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ সভায় জুলাই ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে পরস্পরের কঠোর সমালোচনা করেছেন সরকার ও বিরোধী দলের সদস্যরা। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ব্যক্তিগত স্বা ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টির সিপিসির মধ্যে একটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার, ২৫ জুন চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ে ...
সব মন্তব্য
No Comments