দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার হয়েছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলবাড়ি এলাকার পদ্মা নদী থেকে রিফাত (৯) ও মুরসালিন (৭) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এরা গোলাবাড়ি এলাকার রিপন আলী ও মজিবুর রহমানের ছেলে।
এলকাবাসী ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বেলা ১১টার দিকে দুই শিশু নিখোঁজ হয়। দিনভর বিভিন্ন স্থানে সন্ধান চালিয়ে না পেয়ে রাত ১১টার দিকে পদ্মা নদীতে তাদের মরদেহ ভাষতে দেখে। পরে এলাকাবাসী তাদের মরদেহ উদ্ধার করে। ডিঙ্গি নৌকায় চড়ে তারা পদ্মা নদীতে খেলতে গিয়ে ডুবে নিখোঁজ হয় বলে এলাকাবাসীর ধারণা।
ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ হওয়ার ১২ ঘন্টা পর পদ্মা নদী থেকে গোলাবাড়ি এলাকার দুই শিশুর লাশ উদ্ধার হয়েছে। এটি একটি মর্মান্তিক ঘটনা বলে তিনি উল্লেখ করেন।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে দিন-দুপুরে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতি ...
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
সব মন্তব্য
No Comments