স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, প্রতিটি মে দিবস আসলেই সকলেই শ্রমিক অধিকার নিয়ে সরব হই। শ্রমিকের রক্ত ঘামের বিনিময়ে একটি রাষ্ট্রের অবকাঠামো নির্মিত হয়। অথচ, এখনও এই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠাই হবে মে দিবসের অঙ্গীকার।
বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনস্থ ভাসানী মিলনায়তনে মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিমুল বিশ্বাস বলেন, প্রতিটি সরকার শ্রমিক সমাজের অধিকারের কথা বলে। কিন্তু তাদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে রাষ্ট্রীয় শক্তি সচেষ্ট নয়। বিশেষ করে বিগত আওয়ামী সরকার শ্রমিক সমাজকে দলীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। পরিবহনসহ প্রতিটি সেক্টরকে চাঁদাবাজির আখড়ায় পরিনত করেছিলো। গার্মেন্টস শিল্পকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলো। তাই শ্রমিকদের অধিকার রক্ষায়, গার্মেন্টস শিল্পকে আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু'র সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ঢাকার দক্ষিণের মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ হারুন, আ ন ম সাইফুল ইসলাম, লিটন মাহমুদ, আবদুস সাত্তার, সিকান্দার কাদির, হাজী মনির হোসেন চেয়ারম্যান, সাইদুর রহমান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, ফরহাদ হোসেন, মকবুল ইসলাম খান টিপু প্রমুখ।
সন্ধ্যায় নয়াপল্টনস্থ শ্রমিকদলের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের এক যৌথসভায় বক্তব্য রাখেন শিমুল বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
সব মন্তব্য
No Comments