বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলে বাংলাদেশীসহ ২৪ ক্রুসহ ডুবলো পানামার পতাকাবাহী জাহাজ

প্রকাশ : 23 Aug 2026
বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলে বাংলাদেশীসহ ২৪ ক্রুসহ ডুবলো পানামার পতাকাবাহী জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গোপসাগরে ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে ডুবে গেছে পানামার পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এবং সরকারি সংবাদ সংস্থা আকাশবাণী নিউজ জানিয়েছে, জাহাজটির নাম এমভি ওশান-উইনার। গতকাল শনিবার এই দুর্ঘটনা ঘটে। জাহাজটিতে মোট ২৪ জন ক্রু ছিলেন। 


প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি গত ২০ আগস্ট ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছিল। পথে বঙ্গোপসাগরে এটি ডুবে যায়। জাহাজটি লৌহ আকরিক বহন করছিল বলে নিশ্চিত করা হয়েছে। ক্রুদের মধ্যে ২০ জন চীনের নাগরিক, ৩ জন মিয়ানমারের এবং ১ জন বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে আকাশবাণী। 


ঘটনার পরপরই ভারতীয় কোস্টগার্ড ও ভারতীয় নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। আশপাশে থাকা অন্যান্য বাণিজ্যিক জাহাজগুলোকেও উদ্ধার কাজে সহায়তার জন্য সতর্ক করা হয়েছে। দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, শনিবার জাহাজটি ডুবে যাওয়ার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয় এবং অভিযান এখনও চলছে। এখন পর্যন্ত ক্রুদের শারীরিক অবস্থা বা উদ্ধারের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।


সম্পর্কিত খবর

;