ভোলা প্রতিনিধি॥ভোলার চরফ্যাশন উপজেলার সীমান্তবর্তী পটুয়াখালী জেলার গলাচিপা থানার চরকাজলে জমির সীমানা বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় নুরু খাঁ (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে খুন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের ছেলে সুমন খাঁ বাদী হয়ে গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে ৫ আসামীকে আটক করেছেন।
সোমরার (২৫ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে পটুয়াখালী জেলার গলাচিপা থানার চরকাজল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বড়শিবা গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত নুরু খাঁ ভোলার চরফ্যাশন উপজেলার দুলার হাট থানার মুজিবনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চর মোতাহার গ্রামের আলী আহমদ খাঁর ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানাযায়, ভোলার চরফ্যাশন ও পটুয়াখালীর আন্ত সীমান্তবর্তী চর মোতাহার ও চর কাজল। ওই চরের জমি নিয়ে দুই এলাকার বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। প্রতি বছর পটুয়াখালীর চর কাজলের মন্নান ভূইয়া, রনি ভূইয়াদের নেতৃত্বে সেখানকার স্থানীয় প্রভাবশালীরা চরফ্যাশনের কৃষকদের ধান, গবাদীপশু লুটপাট করে নিয়ে যায়। এনিয়ে একাধিক মামলা রয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে সোমবার রাতে প্রতিপক্ষের হামলায় খুন হন চরফ্যাশনের চর মোতাহার গ্রামের নুরু খাঁ নামের এক কৃষক।
এ ঘটনায় নিহত নুরু খাঁর ছেলে সুমন খাঁ বাদী হয়ে মঙ্গলবার (২৬ জুলাই) সকালে গলচিপার চর কাজল গ্রামের রনি ভূইয়াকে প্রধান আসামী করে ৩০ জনের নামে গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সুমন সরদার, জুয়েল খান, আমির হোসেন ভূট্রো, ফরিদ, নুরুনাহার নামের এজাহারভূক্ত পাঁচ আসামিকে আটক করেছেন।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ৩০ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। পুলিশ ৫ আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
মহাসিন মিয়া লিটন বরিশাল অফিস: দুর্নীতির মাত্রা কমলে উন্নতির মাত্রা বাড়বে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে গনসচেতা সৃষ্টি ও সততা চর্চায় উজিরপুর উপজেলা দুর্নীতি প্ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে রাংটিয়ায় বিশ্ব হাতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ, হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত এবং স্থ ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে বাসার শয়নকক্ষে ঢুকে পড়া প্রায় আড়াই ফুট লম্বা বিষধর কালাচ সাপ লাঠির সাহায্যে ঘর থেকে বের করে বস্তাবন্দি করেছেন স্থানীয় বাসিন্দা আদিল হুসেন। প ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের চরভদ্রাসনে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু চার বছরেও মানুষের চলাচলের উপযোগী হয়নি। দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় ২০২২ সালে নির্মাণ শেষ হওয়া সেতুটি এখনো অ ...
সব মন্তব্য
No Comments