অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধন করা যাবে মার্চ ২০২৬ পর্যন্ত
ডেস্ক রিপোর্ট: মোবাইল ফোন চোরাচালান, ক্লোনড ফোন, রিফার্বিশড ফোন ও বিদেশের পুরানো ফোনের প্রবেশ নিয়ন্ত্রণ, মোবাইল ফোন ছিনতাই, অনলাইন জুয়া, মোবাইল ব্যাংকিং, এমএফএস ইত্যাদি সংশ্লিষ্ট ডিজিটাল অপরাধ থেকে জনসাধারণের সুরক্ষা এবং একইসাথে নিয়ম বহির্ভূতভাবে দেশের বাজারে অনুপ্রবেশকৃত মোবাইল ফোনের শুল্ক ফাঁকি প্রতিরোধকল্পে আগামী ১৬ই ডিসেম্বর ২০২৫ তারিখে National Equipment Identity Register (NEIR) ব্যবস্থা চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই সময়ের মধ্যে সকল অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধন করার জন্য প্রাথমিকভাবে নির্দেশনা প্রদান করা হয়েছিলো।
তবে, মোবাইল বিজনেস কমিউনিটির সাথে এ বিষয়ে গত তিনদিন ধারাবাহিক আলোচনা শেষে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বর্তমানে দেশে থাকা সকল অনিবন্ধিত মোবাইল ফোন ১৬ ডিসেম্বর ২০২৫ এর পরিবর্তে আগামী ১৫ মার্চ ২০২৬ এর মধ্যে নিবন্ধন করার সুযোগ দেওয়া হয়েছে।
মোবাইল ফোন আমদানিতে কোনো বাধা নেই। কোন্ কোন্ মডেল, কত পুরানো ফোন আমদানি করা যাবে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ তা বাণিজ্য মন্ত্রণালয়সহ উপযুক্ত কর্তৃপক্ষকে অবহিত করবে। তবে সরকারের উপযুক্ত কর্তৃপক্ষকে আমদানির বিষয়ে অবহিত করতে হবে। সকল পক্ষকে আগামীকাল ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে লিখিতভাবে এই বিষয়ে জানাতে বলা হয়েছে। এছাড়া মোবাইল ফোন আমদানিতে শুল্ক পুনর্নির্ধারণে জাতীয় রাজস্ব বোর্ড ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা চলমান রয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ বিষয়ে মধ্যস্থতা করবে। আমদানিকারক ও উৎপাদনকারীরা একসাথে বসে সরকারকে লিখিতভাবে জানাবে বলে জানিয়েছে।
এই সিদ্ধান্তের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানানো হচ্ছে।
আগামী ১৬ই ডিসেম্বর এনইআইআর উদ্বোধন অনুষ্ঠিত হবে, যেটাকে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং মোবাইল বিজনেস কমিউনিটির নেতৃবৃন্দ দৃঢ় সমর্থন জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বাজারে নতুন স্মার্টফোন অনার ৬০০এস ৫জি উন্মোচন করেছে অনার বাংলাদেশ। একই অনুষ্ঠানে প্রকাশ করা হয় প্রতিষ্ঠানটির নতুন ব্র্যান্ড অ্য ...
স্টাফ রিপোর্টার: নিজেদের প্ল্যাটফর্মে সর্বাধুনিক এআই সুবিধা যুক্ত করতে সম্প্রতি এআই প্রযুক্তি ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিজিটএক্সের সঙ্গে চুক্তি করেছে তারুণ্যের ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ। ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ বাংলা ভাষায় রচিত ‘জলবায়ু নেগোসিয়েশন’ বইয়ের আন্তর্জাতিক মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় সম্মেলনের বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন আরব গণমাধ্যমে ছড়িয়ে পড়া দাবি অনুযায়ী, ২০২৬ সালের ১৩ নভেম্বর শুক্রবার পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু এর পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। আলোচনার কেন্দ্র ...
সব মন্তব্য
No Comments