স্টাফ রিপোর্টার: ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বাজারে নতুন স্মার্টফোন অনার ৬০০এস ৫জি উন্মোচন করেছে অনার বাংলাদেশ। একই অনুষ্ঠানে প্রকাশ করা হয় প্রতিষ্ঠানটির নতুন ব্র্যান্ড অ্যান্থেম ও এর এআই দিয়ে তৈরি মিউজিক ভিডিও।
অনুষ্ঠানে অনার বাংলাদেশের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন এবং ডিরেক্টর ও হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং সৈয়দ মো. বদরুল আরেফিন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অভিনেত্রী তমা মির্জা ও কেয়া পায়েল। এছাড়া বিভিন্ন লাইফস্টাইল ও প্রযুক্তিবিষয়ক কনটেন্ট ক্রিয়েটররাও অনুষ্ঠানে অংশ নেন।
নতুন ব্র্যান্ড অ্যান্থেমটি তৈরি করেছেন জেফার, মাশা ও ফিরোজ জং। অনুষ্ঠানে তিন শিল্পী একক সংগীত পরিবেশনাও করেন। একই মঞ্চে তরুণদের সৃজনশীল কাজে এআই ব্যবহারে উৎসাহিত করতে আয়োজিত অনারের ‘এআই ক্রিয়েটরস ডেন’ ক্যাম্পেইনের তিন বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
এ প্রসঙ্গে সৈয়দ মো. বদরুল আরেফিন বলেন, প্রযুক্তি মানুষের ভাবনা ও সৃজনশীলতা প্রকাশের নতুন পথ তৈরি করে। এই ক্যাম্পেইনের মাধ্যমে তরুণরা এআই প্রযুক্তি নিয়ে কাজ করার পাশাপাশি নিজেদের সৃজনশীল ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ পেয়েছেন।
অনার ৬০০এস ৫জিতে দৈনন্দিন ব্যবহারকে সহজ করতে রয়েছে বিশেষ এআই বাটন। এই বাটনের মাধ্যমে একাধিক এআই ফিচার ব্যবহার করা যাবে। এর মধ্যে রয়েছে এআই ইমেজ টু ভিডিও ২.০, যার সাহায্যে মুখে নির্দেশনা দিয়েই ছোট ভিডিও তৈরি ও এডিট করা যাবে।
আবদুল্লাহ আল মামুন বলেন, এআই ইমেজ টু ভিডিও ২.০-এর মতো ফিচার ব্যবহারকারীদের সৃজনশীলতা প্রকাশের নতুন সুযোগ তৈরি করবে। দৈনন্দিন ব্যবহারের উপযোগী টুলের মাধ্যমে এআইকে আরও সহজে সবার কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য।
ফোনটিতে রয়েছে ৮ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এই ব্যাটারিতে একটানা ২১ ঘণ্টার বেশি ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কিংবা ১৫ ঘণ্টার বেশি ভারী গেম খেলা যাবে।
পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ৪ প্রসেসর। এর সঙ্গে রয়েছে ৮ জিবি ফিজিক্যাল র্যাম এবং অতিরিক্ত ১৬ জিবি র্যাম এক্সপ্যানশনের সুবিধা। ডিভাইসটিতে আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে রেটিং রয়েছে। এসজিএসের সনদ অনুযায়ী, পানি ও ধুলাবালি প্রতিরোধের পাশাপাশি ফোনটি ২ দশমিক ৫ মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়ার ধাক্কাও সামলাতে সক্ষম।
ভেলভেট ব্ল্যাক, ডেজার্ট গোল্ড ও মিস্টি পার্পল এই তিন রঙে বাজারে পাওয়া যাচ্ছে অনার ৬০০এস ৫জি। স্মার্টফোনটির দাম ৪৫ হাজার ৯৯৯ টাকা।
স্টাফ রিপোর্টার: নিজেদের প্ল্যাটফর্মে সর্বাধুনিক এআই সুবিধা যুক্ত করতে সম্প্রতি এআই প্রযুক্তি ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিজিটএক্সের সঙ্গে চুক্তি করেছে তারুণ্যের ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ। ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ বাংলা ভাষায় রচিত ‘জলবায়ু নেগোসিয়েশন’ বইয়ের আন্তর্জাতিক মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় সম্মেলনের বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন আরব গণমাধ্যমে ছড়িয়ে পড়া দাবি অনুযায়ী, ২০২৬ সালের ১৩ নভেম্বর শুক্রবার পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু এর পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। আলোচনার কেন্দ্র ...
ডেস্ক রিপোর্ট: গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের নাম্বার ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে এর নতুন স্মার্টফোন, রেডমি ১৭ ফাইভজি নিয়ে এসেছে। দ্রুতগতির কানেক্টিভিটি, নির্ভরযোগ্য পা ...
সব মন্তব্য
No Comments