ডেস্ক রিপোর্ট: দলীয় সিদ্ধান্ত অমান্য করে বর্তমান সরকারের অধীনে সিটি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের পক্ষে কাজ করার অভিযোগে মহানগর বিএনপির সদস্য নাসির খানসহ বিএনপির অঙ্গ সংগঠনের ১১ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে খুলনা মহানগর বিএনপি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে শোকজপ্রাপ্তদের লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর ইত্তেফাক
গতকাল বৃহস্পতিবার খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শোকজপ্রাপ্ত বিএনপি নেতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সদস্য নাসির খান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আব্বাস ফকির, ২০ নম্বর ওয়ার্ড বিএনপি সদস্য মো. সাবু খন্দকার ও রিপন শিকদার, ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা শহিদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ইখতিয়ার উদ্দিন বাবলু, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি সদস্য আবুল কালাম আজাদ বাবু, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি সদস্য হাবিবুর রহমান হাবিব, ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা সোহরাব হোসেন, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. সেলিম ও ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য জিহাদ আল আমিন।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, বিগত ১৫ বছর ধরে বর্তমান সরকারের বিরুদ্ধে বিএনপিসহ জনগণ নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় পাঁচ বছর কারাভোগ করছেন। ৫০ লাখ নেতাকর্মী মিথ্যা মামলায় প্রতিনিয়ত হয়রানি হচ্ছে। বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। যে কারণে খুলনা মহানগর বিএনপি কেসিসি নির্বাচনে অংশগ্রহণ করছে না। অথচ আপনি দায়িত্বশীল পদে থেকে ব্যক্তিস্বার্থ চিন্তা করে দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছেন; যার প্রমাণ ইতিমধ্যে খুলনা মহানগর বিএনপির দপ্তরে এসেছে।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ঢাকায় বিভিন্ন সেতু ও ওভারপাস নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাংবাদিকসহ তিন শতাধিক নেতাকর্মীকে আটকের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানে জিপিও মোড়ে অবস্থিত দল ...
সব মন্তব্য
No Comments