কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্রের বয়লারের ওপর থেকে পড়ে ঝাউ জু পেং (৫২) নামের চীনা এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার বিকাল পাঁচটার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের বিদ্যুৎ কেন্দ্রে এ ঘটনা ঘটে। সে রুরাল-নরিনকো পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরএনপিএল) নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রের চীনা শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চীনা শ্রমিক ঝাউ জু পেং রবিবার দুপুরে বিদ্যুৎ কেন্দ্রের বয়লারের ওপর উঠে কাজ করছিলেন। অসাবধানতাবশত নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। এসময় কর্মরত অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে দিন-দুপুরে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতি ...
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
সব মন্তব্য
No Comments