ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ যুব ইউনিয়নের জাতীয় পরিষদের তৃতীয় সভা ৩ মে, ২০২৫ (শনিবার), পুরানা পল্টন কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি খান আসাদুজ্জামান মাসুমের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নুর সঞ্চালনায় শোক প্রস্তাব উত্থাপন করেন প্রেসিডিয়াম সদস্য রাসেল ইসলাম সুজন। এছাড়া সাধারণ সম্পাদকের রিপোর্ট ও সাংগঠনিক সম্পাদকের রিপোর্ট উত্থাপন করেন যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু ও সাংগঠনিক সম্পাদক শাহীন ভুঁইয়া। সভায় সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য লাকি আক্তারের বিরুদ্ধে মামলার তীব্র নিন্দা জানানো হয়।
সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু লিখিত রিপোর্টে বলেন, যুব ইউনিয়নের গত কেন্দ্রীয় সভায় উত্থাপিত রাজনৈতিক রিপোর্টে গণঅভ্যুত্থানের বিশ্লেষণ, অন্তবর্তীকালীন সরকার গঠন, বর্তমান সরকারের মেরুকরণ, সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফালন, স্বাধীনতা বিরোধী অপশক্তির সংগঠিতকরণ, মব সন্ত্রাস, ইন্দো-প্যাসিফিক রাজনীতিতে সাম্রাজ্যবাদের অবাধ বিচরণের ক্ষেত্র হিসেবে আমাদের ভূ-খণ্ডকে ব্যবহার করে নানা মাত্রিক ষড়যন্ত্র সম্পর্কে আমাদের বক্তব্য ও আশঙ্কা আজ সত্যের কাছাকাছি।
তিনি আরো বলেন যে- শ্রমিকদের সক্রিয় অংশগ্রহণে এই আন্দোলন অভ্যুত্থানের রূপ লাভ করে, সেই শ্রমিকরা ন্যায্য মজুরির জন্য আন্দোলনে নামলে তাদেরকে ফ্যাসিবাদের দালাল বলে দমন করার চেষ্টা অব্যহতে থাকে। আমরা দেখেছি দুর্নীতি ও লুটপাট সেই পুরনো মাত্রায় গতিশীল, শুধু চেহারা পাল্টাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার-প্রক্রিয়া দৃশ্যমান নয়। কিন্তু ফ্যাসিবাদকে দমনের নামে দেশব্যাপী লুটপাট সন্ত্রাসকে বৈধতা দেওয়া হয়েছে। মামলার নামে চলছে চাঁদাবাজদের মহোৎসব। সকল ক্ষেত্র এখনও সিন্ডিকেটের দখলে। কোথাও মানুষের নিরাপত্তা নেই। ধর্ষণ প্রতিদিনের খবর হয়ে দাঁড়িয়েছে। একের পর এক আঘাত চলছে মুক্তিযুদ্ধ ও প্রগতিশীলদের উপর। সাধারণ মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারকে সাধুবাদ জানিয়েছিল ইতিমধ্যে তা স্বপ্নভঙ্গ হয়েছে।
তিনি আরো বলেন জুলাই আকাঙ্ক্ষা ন্যায্যতার প্রশ্নে আপষহীনতা, বৈষম্য দূরীকরণ। কিন্তু আমরা স্পষ্ট দেখতে পারছি এই সরকারও তার নানা ধরনের উইনসগুলো রাষ্ট্রীয় লুটপাটে জড়িয়ে পড়ছে। নতুন করে তৈরি হওয়া কোটিপতিদের তালিকার দিকে লক্ষ্য করলে দেখতে পাই তারা কেউ অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে জড়িত নয়, বরং নতুন লুটপাট বন্দোবস্তের সঙ্গে জড়িত। নিয়োগ-বাণিজ্য চলছে, নতুন চেতনার নামে অযোগ্যদের নিয়োগ দেওয়া হচ্ছে।
কেন্দ্রীয় কমিটির সভায় সিদ্ধান্ত হয় আগামী ১৮ জুলাই ঢাকা সমাবেশ ও অক্টোবর মাসে যুব ইউনিয়নের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। মায়ানমারের জন্য মানবিক করিডোর দেওয়ার প্রতিবাদে সভাপতি খান আসাদুজ্জামান মাসুম বলেন-মানবিক করিডোর নয়, এটি ভূ-রাজনৈতিক চক্রান্ত।
রাজনৈতিক রিপোর্টে জাহাঙ্গীর আলম নান্নু বলেন- অন্তর্বর্তীকালীন সরকার দেশের সংবিধান লঙ্ঘন করে এই ভয়ংকর পদক্ষেপ নিতে যাচ্ছে, যা বাংলাদেশের সার্বভৌমত্বকে সংকটে ফেলবে। এই করিডোর দেওয়া হলে বাংলাদেশ অরক্ষিত হয়ে পড়বে। মায়ানমারের জান্তা সরকার বাংলাদেশের নিরাপত্তা নানা অজুহাতে বিপন্ন করে তুলবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে এবং ভূ-রাজনৈতিক বিবেচনায় আধিপত্যবাদী যেকোনো সুবিধা দেওয়ার বিরুদ্ধে বর্তমান সরকারের পদক্ষেপ সচেতন ভাবে রুখে দাঁড়াতে হবে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহতারাম আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদের ভেতরে যতদিন অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারব, কথা বলতে পারব, ততদিন সংসদে থ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের উপনির্বাচনে বিজয়ী দুই নবনির্বাচিত সংসদ সদস্য আজ রোববার (১২ এপ্রিল ২০২৬) শপথ গ্রহণ করতে যাচ্ছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের ক ...
স্টাফ রিপোর্টার: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (এআরটি)’ একটি অ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। এছাড়া আগামী মাসে কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি সভার মধ্য দিয়ে রাজধানী ঢাকা সহ সারাদেশে সাংগঠনিক ক ...
সব মন্তব্য
No Comments