ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি জনাব হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার আজ ০১ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার এক বিবৃতিতে চিহ্নিত সন্ত্রাসবাদী সংগঠন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে সরকারি প্রজ্ঞাপন জারি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।
তারা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কতৃর্ক ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতার বিরোধী অপরাধে দায়ী ঘোষিত সন্ত্রাসবাদী জামায়াত ও শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করায় ছাত্র জনতার দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের বিজয়। তারা জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করার অংশ হিসাবেই তাদের সংগঠনের সকল পর্যায়ের সদস্যদের সন্ত্রাসবাদী হিসাবে তালিকাভুক্ত করে তালিকা প্রকাশ করার দাবি জানান। তারা জামায়াত ও শিবিরসহ সন্ত্রাসবাদী রাজনৈতিক শক্তির বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশের সকল শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতি আহবান জানান।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments