জাকির হোসেন আজাদী: ভিন্ন ধারার ভালবাসার গল্পের নাটক 'মোনালিসা'। মোনালিসা নাম ভূমিকায় অভিনয় করেছেন ফারিয়া শাহরিন। তার বিপরীতে রয়েছেন মনোজ প্রামাণিক। এছাড়াও রয়েছে মীর জাহিদ হাসান, নিথর মাহবুব, মম শিউলি, সালমান শাহরিয়ার প্রমুখ।
মেহরাব জাহিদের গল্পে নাটকটির চিত্রনাট্য করেছেন আহমেদ ফারুক। পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। নাটকের গল্পে দেখা যায় গল্পের নায়ক রতন অমর চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ছবি মোনালিসাকে সব সময় লালন করে।
রতনের সেই লালন করা ছবি মোনালিসার মত একটি মেয়েকে সে বাস্তবেই পেয়ে যায়। রতন এতিমখানার এক আসহায় ছেলে। আর মোনালিসা মফস্বলের একটা টেইলার্সে কাজ করে।
নদী পথে নৌকা পার হবার সময় রতন এর সাথে মোনালিসার দেখা হয়। এভাবে ওদের মাঝে ভাল লাগা তৈরি হয়। একটা সময় রতন মোনালিসাকে তার জীবন থেকে হারিয়ে ফেলে।
নাটকের গল্পটি এভাবেই এগিয়ে যায়। নাটকটি প্রযোজনা করেছেন মারুফ আহমেদ খান রিজভী। প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব ফিল্ম ইন্টারন্যাশনাল। ২০ আগষ্ট (শনি বার) রাত ৮ টায় আর টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
সব মন্তব্য
No Comments