চট্টগ্রাম অফিস: আ-কার ই-কার চলচ্চিত্র এবং অনল মিডিয়া ভিশনের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ক্রাইম সিন ‘ধোকা’। শুক্রবার (২৫ মার্চ) চট্টগ্রাম সিটির বিভিন্ন লোকেশনে এর শুটিং সম্পন্ন হয়েছে। আহমেদ কামাল আফতাবের লিখা গল্পে ‘ধোকা’ পরিচালনা করেছেন আশরাফুল করিম সৌরভ।
রাহা আরাফ টিভির নিয়মিত একটি আয়োজন হচ্ছে ক্রাইম সিন। আমাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন প্রতারণামূলক ঘটনাকে নাটকের মাধ্যমে তুলে ধরে জনমনে সচেতনতা বৃদ্ধিই ক্রাইম সিনের মূল লক্ষ্য। তারই ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে ক্রাইম সিন ‘ধোকা’।
মোশারফ ভূইয়া পলাশের সার্বিক তত্বাবধানে ক্রাইম সিন ‘ধোকা’র চিত্র গ্রাহক প্রান্ত শর্মা ও প্রডাকশন সমন্বয়ক সৌরভ পাল ও শাহিন।
এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শেখ আনিস মুনজুর সেন্টু, গোলাম মাওলা জসিম, আহমেদ কামাল আফতাব, সুতপা, আলি, এসবি খাঁন, সৌরভ পাল, শাহিন।
‘ধোকা’ শিগগির রাহা আরাফ টিভির ইউটিউব চ্যানেলে রিলিজ হবে।
এর আগে রাহা আরাফ টিভি ‘ভালবাসার ফাঁদ’ ও ‘নারী পাচার’ নামের দুইটি ক্রাইম সিন নির্মাণ করেছিল।
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
সব মন্তব্য
No Comments