ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় গর্তে ঢুকিয়ে আগুনে পোড়া অর্ধগলিত এক নারাী লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে উদ্ধার হলে দুপুরে দিকে ওই নারীর পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়েছে আখাউড়া থানা পুলিশ। তিনি হলেন উপজেলার হীরাপুর এলাকার নুরুল ইসলাম বেপারীর স্ত্রী হরলুজা বেগম (৫০)। আটক যুবক ভোর বেলায় তাকে ডেকে নিয়ে যায়। তবে কি কারণে তাকে এখানে আনা হয় কিংবা কেন হত্যা করা হয় এ বিষয়ে পুলিশ বিস্তারিত জানাতে পারেনি।
এর আগে সকালে ওই নারীর পুড়া দেহ উদ্ধার করে পুলিশ। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তবে মাথা একেবারেই ছিলো না। হাতে চুরি থাকায় দেহটি নারীর বলে ধারণা করা হয়। এ ঘটনায় এলাকাবাসী হাতে আটক ফারহান রনি নামে এক যুবককে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে। ফারহান উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শাহনেওয়াজ ভুইয়ার ছেলে। সে এলাকার চিহ্নিত মাদকসেবি।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী জানান, উপজেলার গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। মঙ্গলবার সকাল সাতটার দিকে হাঁস খুঁজতে এসে শাহনেওয়াজ ভুইয়ার জায়গায় পরিত্যক্ত টিনের ভাংগা ঘর থেকে ধোঁয়ার গন্ধ বের হতে দেখেন। সেখানে থাকা ফারহান রনি জানায়, সে পাতা পুড়া দিয়েছে। এ কথায় বিশ্বাস না হলে হাঁসের মালিক দুই ভাই এনামুল ও রোমান এবং তাদের চাচাতো ভাই উবায়দুল ঘরের ভেতরে কি দেখতে চায়। এ সময় ফারহান ক্ষুব্দ হয়ে তাদেরকে মারার হুমকি দেয়। এতে সন্দেহ ঘনীভূত হলে তারাসহ গ্রামের লোকজন গিয়ে গর্তে পুড়তে থাকা লাশ দেখতে পান। পুলিশকে কবর দিলে তারা লাশ বের করে। আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম জানান, একজনকে পুড়িয়ে ফেলা হয়েছে। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। পরে আটক যুবকের তথ্য মতে মাথা উদ্ধার করে পরিচয় সনাক্ত করা হয়। কিভাবে কি ঘটানো হয়েছে তা জানার চেষ্টা চলছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments