রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেন। হঠাৎ পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিরোধের সূত্রপাত গত ৩ সেপ্টেম্বর। ওইদিন রাতে রাজশাহী থেকে দর্শনার উদ্দেশে ছেড়ে যাওয়া রাব্বি পরিবহনের একটি বাস অনুমতি ছাড়া নাটোরে প্রবেশের অভিযোগে নাটোরের মালিক-শ্রমিকরা আটকে দেন। এর জেরে পাল্টা ব্যবস্থা হিসেবে রাজশাহীতে তুহিন পরিবহনের কয়েকটি বাস আটকে রাখা হয়। পরে দুই পক্ষের সমঝোতায় বাস ছেড়ে দেওয়া হলেও স্থায়ী সমাধান হয়নি।
সর্বশেষ আজ সকালে নাটোরে রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলসের ৫-৭টি বাস আটকে রাখা হয় বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে রাজশাহীর পরিবহন মালিকরা দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) শুধু রংপুর ও খুলনা বিভাগের বাস বন্ধ ছিল, শনিবার থেকে সব রুট বন্ধ করে দেওয়া হয়।
সরেজমিনে রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল, ভদ্রা, তালাইমারি ও রেলগেট এলাকার বিভিন্ন কাউন্টারে দেখা গেছে যাত্রীদের ভিড়। টিকিট কেটেও বাস না পেয়ে অনেককে ফিরে যেতে হচ্ছে। এক যাত্রী বলেন, আগে থেকেই ঢাকার টিকিট কাটা ছিল, কাউন্টারে এসে শুনি বাস চলবে না। হঠাৎ বাস বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছি।
এ বিষয়ে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, সম্প্রতি রাজশাহী থেকে দর্শনা পর্যন্ত সরাসরি একটি বাস সার্ভিস চালু করা হয়। তবে ওই বাসটি নাটোরে আটকে দেন সেখানকার মোটর শ্রমিকরা। এ ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে বিরোধ চলছিল। অন্যদিকে নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, বিরোধ নিরসনে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে, দ্রুত সমাধান করে বাস চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
সব মন্তব্য
No Comments