আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে গতি বাড়ছে কূটনৈতিক তৎপরতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার এই সপ্তাহান্তে রাশিয়া ও ইউক্রেন সফর করবেন। শনিবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এবং রবিবার কিয়েভে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তারা বৈঠক করবেন বলে ইউক্রেনের প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন।
শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "তারা যুদ্ধ শেষ করার একটি প্রস্তাব নিয়ে এসেছেন।" রয়টার্স ও আল জাজিরা জানিয়েছে, উইটকফ ও কুশনার চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানে একটি সুনির্দিষ্ট শান্তি পরিকল্পনা নিয়ে যাচ্ছেন। দুজনই ট্রাম্প প্রশাসনের শান্তি আলোচনার নেতৃত্ব দিচ্ছেন। রুশ সংবাদ সংস্থা TASS এবং মার্কিন সংবাদমাধ্যম Axios জানিয়েছে, শনিবার ৫ সেপ্টেম্বর মস্কো এবং রবিবার কিয়েভ সফরের পরিকল্পনা রয়েছে। তবে নিরাপত্তা উদ্বেগের কারণে সফরের চূড়ান্ত সূচি এখনো নির্ধারণ হয়নি বলেও একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।
এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই যুদ্ধক্ষেত্রে উত্তেজনা বেড়েছে। শুক্রবার দিনের বেলায় রাশিয়ার একটি ড্রোন কিয়েভের কেন্দ্রস্থলে ভলোদিমিরস্কা স্ট্রিটে অবস্থিত ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা এসবিইউ-এর সদর দপ্তরে সরাসরি আঘাত হানে। ভবনটি সেন্ট সোফিয়া ক্যাথেড্রালের বিপরীতে অবস্থিত। প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ড্রোনটি সরাসরি এসবিইউ প্রধান ওলেক্সান্দর পোকলাদের কার্যালয়কে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। এসবিইউ পরে জানায়, পোকলাদ অক্ষত আছেন এবং আহত হননি।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো জানিয়েছেন, এই হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন। এটি সাড়ে চার বছরের যুদ্ধে প্রথমবার এসবিইউ ভবনে সরাসরি আঘাতের ঘটনা। হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলেনস্কি লিখেছেন, তিনি পোকলাদকে এই হামলার "যথাযথ, দৃশ্যমান এবং সম্ভব হলে অনুরূপ" জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এদিকে শনিবার আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কামিয়ানস্কেতে রাশিয়ার হামলায় ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন বলে দনিপ্রোপেত্রোভস্ক আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দর গানঝা জানিয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে গত ২৬ আগস্ট তিব্বত সীমান্তে বরফ-পাথরের ধস থেকে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ জনে দাঁড়িয়েছে। এখনো ৫ হাজার ৮০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে দেশটির দুর্যো ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার নদী-বেষ্টিত রিভার্স প্রদেশের একটি জেটিতে অবৈধভাবে পেট্রোলিয়ামজাত পণ্য চুরির চেষ্টাকালে বিষাক্ত ধোঁয়ায় অন্তত ৪৩ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বৃহস ...
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল, মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা বিশ্বের নিরাপত্তার জন্যই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে লড়ছে। ইসরায়েলকে চিন্তা না করার আহ্বান জানিয়ে ত ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নারোওয়াল জেলায় প্রায় ১০০ থেকে ১২৫ বছরের পুরোনো একটি হিন্দু মন্দির ভেঙে ফেলার ঘটনায় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও সংখ্যালঘু অধিকারকর ...
সব মন্তব্য
No Comments