স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফাতিমা সানার দল। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ফাতিমা, কিন্তু সিদ্ধান্তটা পুরোপুরি বুমেরাং হয়ে যায়। ৪.২ ওভারে বিনা উইকেটে ২৭ রান তুলে ভালো শুরু করেও এরপর মাত্র ২৮ রানের ব্যবধানে ১০ উইকেট হারিয়ে ১৮.১ ওভারে ৫৫ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। এটাই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান মহিলা দলের সর্বনিম্ন স্কোর। এর আগে তাদের সর্বনিম্ন ছিল ৫৬ রান, ২০২৪ সালে এই দুবাইয়ের মাঠেই নিউজিল্যান্ডের বিপক্ষে।
পাকিস্তানের ব্যাটিং লাইনআপ এদিন ভারতীয় বোলিংয়ের সামনে কার্যত অসহায় ছিল। রান তোলা তো দূরের কথা, ক্রিজে টিকে থাকাই কঠিন হয়ে পড়ে। দলের হয়ে দুজন মাত্র ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন, ওপেনার মুনিবা আলি ১৩ রান ও শাওয়াল জুলফিকার ১৪ রান করেন। এছাড়া গুল ফিরোজা ০, সাদাফ শামাস ৩, অধিনায়ক ফাতিমা সানা ৭ বলে ০, আইমান ফাতিমা ৫ রানে রান আউট, উম্মে হানি ৬, নাশরা সান্ধু ০ এবং তুবা হাসান ৯ রান করে আউট হন। মুনিবা প্রথমে শেফালি বর্মার বলে বোল্ড হয়ে ফেরেন।
এদিন পুরো ম্যাচে দাপট দেখিয়েছে ভারতের স্পিন আক্রমণ। চার স্পিনার মিলে ৯ উইকেট নিয়েছেন, বাকি একটি রান আউট। সবচেয়ে সফল ছিলেন শ্রী চরণি, তিনি ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নেন, চলতি বছরে এটি তার ৩৪তম টি-টোয়েন্টি উইকেট। প্রেমা রাওয়াত ৪ ওভারে ৯ রান দিয়ে ৩ উইকেট, দীপ্তি শর্মা ৩.১ ওভারে ৫ রান দিয়ে ২ উইকেট এবং শেফালি বর্মা ১০ রান দিয়ে ১ উইকেট নেন। শেষ উইকেটে তুবা হাসানকে স্টাম্পিং করেন রিচা ঘোষ। পেসার ক্রান্তি গৌড় ও নন্দিনী শর্মা উইকেট না পেলেও চাপ ধরে রেখেছিলেন।
এই বড় জয়ে ভারত টানা তৃতীয় জয় তুলে সেমিফাইনাল নিশ্চিত করেছে। এর আগে থাইল্যান্ড ও হংকংকে হারিয়েছিল ভারত। অন্যদিকে থাইল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও এই বিশাল হারে পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্ন এখন কঠিন হয়ে পড়ল, শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে জিততেই হবে তাদের। ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি হেড টু হেডেও ভারতের আধিপত্য আরও বাড়ল, ১৭ দেখায় ১৪ জয় এখন ভারতের।
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
সব মন্তব্য
No Comments