চট্টগ্রাম অফিস: আষাঢ়ের বৃষ্টিতে কোথাও যাওয়ার উপায় নেই। পরীক্ষা শেষে ছুটি কাটাতে সুদূর আমেরিকা থেকে উড়ে এসেছে রাহাতের একমাত্র বন্ধু রাব্বী। ভেবেছিল দুইজন মিলে এ ছুটিতে খুব মজা করবে। কিন্তু শুধু চিলেকোঠায় বন্দী থাকলে কি মজা পাওয়া যায়? সময় আর কাটে না। ঠিক এ সময়েই সুখের বার্তা নিয়ে হাজির মৃধা মামা। মেজর মৃধা মামা সবার আপত্তিতে কক্সবাজারে নিজেদের চমৎকার বাড়িটা বিক্রি করে তার বদলে চট্টগ্রামের পাহাড়ে অনেক দিনের পুরোনো একটা বাড়ি কিনলেন তিনি। সেখানে নাকি তিনি মোটেল বানাবেন। এ বাড়িতেই ছুটি কাটানোর জন্য রাহাত আর রাব্বী আমন্ত্রণ জানিয়েছেন মামা। এমন সুদূর রোমাঞ্চের হাতছানির অপেক্ষাতেই যেন ছিল রাব্বী আর রাহাত। তাই বাবা-মায়ের অনুমতি নিয়ে চট্টগ্রামে করে ছুটলো দুইজন। সেখানে গিয়ে পরিচয় হল ওদের বয়সী সিথী আর বিথীর সাথে। পাহাড় আর সুনীল সমুদ্রঘেঁষা বাড়িটি দেখে তাদেরও নিমেষেই পছন্দ হয়ে গেল। তবে এলাকার লোকজন বলে বাড়িটি নাকি অভিশপ্ত। এক সময় ডাকাতদের আস্তানা ছিল ও রহস্যময় বাড়ি। লোকজনকে ধরে এনে এখানেই নাকি দেহ থেকে মুণ্ডু আলাদা করত তারা। এখনো আশপাশের জঙ্গলে খুঁজলেই নাকি মরার খুলি পাওয়া যায়। আর ভূতের আনাগোনা তো আছেই। তবে সেখানে তাদের জন্য এর চেয়েও বড় চমক অপেক্ষা করছিল। বাড়ির পাশ দিয়ে ছুটে চলা নদীতে কয় দিন আগেই সোনার গুঁড়ো পেয়েছেন। তার দৃঢ় বিশ্বাস, আশপাশেই নিশ্চয়ই কোথাও সোনার খনি আছে। শুনে দারুণ এক অ্যাডভেঞ্চারের নেশা চাপল রাহাত, রাব্বী, বিথী আর সিথীর। সোনার খনির খোঁজে শুরু হল চারজনের রোমাঞ্চকর তল্লাশি। রহস্যের গন্ধ শুঁকে শুঁকে এক দিন পাহাড়ের গহিনে গুপ্তধনের এক গুহায় হাজির হল তারা। সেখানে ধরা পড়ল ভয়ংকর এক দল অপরাধী চক্রের হাতে। অন্তত জীবিত থাকতে তাদের হাত থেকে পালানোর কোন উপায় নেই। এখন কী করবে তারা?
সেই উত্তরটা জানতেই দেখতে হবে গতানুগতিক রীতিনীতির বাইরে চট্টগ্রামের মঞ্চাভিনেতা নেত্রী ও শিশু শিল্পীদের নিয়ে নির্মিত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের ঈদুল আযহার বিশেষ শিশু ধারাবাহিক নাটক ‘সোনার পাহাড়’। গত শুক্র ও শনিবার চট্টগ্রাম সিটির বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারন করা হয়েছে। আরমান পারভেজ মুরাদের কাহিনী ও চিত্রনাট্যে নাটকটি প্রযোজনা করেছেন অরিন্দম মুখার্জি বিংকু।
এর বিভিন্ন চরিতেয় অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, গোলাম মাওলা জসিম, নাছির উদ্দীন, মিখাইল রফিক, মোশারফ ভূঁইয়া পলাশ, দিমান, পুজা বড়ুয়া, আবরার সোপান, তাসনুবা, রাবেয়া জামান এঞ্জেলা, সৌরভ পাল।
স্টাফ রিপোর্টার: প্রথমবারের মতো মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। ঢাকার একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের নাম রেখেছেন ওহী বিন ওয়াদুদ। মা হওয়ার পর এখন সন্তা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর আজিমপুর এলাকা থেকে অভিনেতা তমাল মাহবুবকে আটক করে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুরের ইরানি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টর থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উত্তরা ১৮ নম্বর ...
ডেস্ক রিপোর্ট: জীবনের দীর্ঘ পথপরিক্রমায় কত চেনা মুখ আসে, আবার সময়ের স্রোতে হারিয়ে যায় কত প্রিয় মানুষ। এই যান্ত্রিক শহরের ব্যস্ততা ছাপিয়ে স্মৃতির রোমন্থন আর ভালোবাসার সুবাস ছড়াতে আগামী ২৮ নভেম্বর রাজধা ...
সব মন্তব্য
No Comments