ডেস্ক রিপোর্ট : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বর্ষার পর প্রকৃতিতে একটি স্নিগ্ধ রূপ আবির্ভূত হয়। নদীর দু'পাড়ে বিস্তীর্ণ দিগন্তে শুভ্র কাশফুলের দোলা, গাঢ় নীল আকাশে সাদা মেঘের ভেলা, ঘরের আঙ্গিনায় শিউলী ফুলের ঝরে পড়া, খালি পায়ে শিশিরে সিক্ত হওয়া- এসব শরতের আগমনের জানান দেয়।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির কফি হাউজ উন্মুক্ত মঞ্চে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী আয়োজিত 'শরৎ উৎসব-১৪২৮' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কে এম খালিদ বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে মূলত চারটি ঋতু অনুভূত হলেও বাংলাদেশে ছয়টি ঋতু দেখা যায়। যদিও জলবায়ু পরিবর্তনজনিত কারণে ষড়ঋতুর বাংলাদেশে অতীতের ন্যায় ছয়টি ঋতু স্পষ্টভাবে এখন আর দৃশ্যমান হয় না। তিনি বলেন, ঋতু বৈচিত্র্যের এ দেশে মানুষের উৎসবপ্রিয়তার কারণে এখানকার সংস্কৃতিতে বিভিন্ন সময় নানা উপাদান যুক্ত হয়েছে। যার মধ্যে অন্যতম হলো এসব ঋতুভিত্তিক উৎসব।
সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি লেখক ও গবেষক অধ্যাপক ড. নিগার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্যাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
সব মন্তব্য
No Comments