স্টাফ রিপোটার: বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের তুখোড় অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই। তিনি আজ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মাহমুদ সাজ্জাদ করোনাভাইরাস পরবর্তী জটিলতা নিয়ে গত ০১ সেপ্টেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে এ বরেণ্য অভিনেতার বয়স হয়েছিল ৭৩ বছর। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় মাহমুদ সাজ্জাদের মেজো ভাই ম হামিদ বাংলাদেশের টেলিভিশনের সাবেক মহাপরিচালক ও ছোট ভাই কে এম খালিদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন। মাহমুদ সাজ্জাদের স্ত্রী মমতাজ বেগম; উপল ও অঞ্জন নামে তাঁদের দুই সন্তান রয়েছে।
মাহমুদ সাজ্জাদ কলেজ জীবন থেকেই মঞ্চনাটকে যুক্ত ছিলেন। নিয়মিত অভিনয় করেছেন টিভি নাটকেও। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল সন্ধ্যা’। পরিচালক জহির রায়হানের ‘সংসার’, খান আতাউর রহমানের ‘ঝড়ের পাখি’, ‘আপন পর’’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন সাজ্জাদ।
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
সব মন্তব্য
No Comments