রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় ছোট ভাই মোজাম্মেল হোসেনের (৩৫) দায়ের কোপে সহোদর বড় ভাই মো. কবির মিয়া (৬৭) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মো. কবির মিয়া উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত আতাব উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত আতাব উদ্দিনের ছেলে মোজাম্মেল মিয়া বেশ কিছু দিন ধরে মানসিক ভারসাম্যহীন রোগে ভুগছিলেন।
সহোদর বড় ভাই মো. কবির মিয়া গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পিছনের ডুবায় বরশি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ করে মানসিক ভারসাম্যহীন ছোট ভাই মোজাম্মেল মিয়ার হাতে থাকা দা দিয়ে বড় ভাই কবির মিয়ার মাথার পেছন দিকে কোপ মারে। কোপের আঘাতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মাদ মিজানুর রহমান বলেন, মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ছোট ভাই মোজাম্মেল মিয়া ঘটনার পর থেকে পলাতক রয়েছে । তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।##
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের ধারালো হাসুয়ার কোপে ছোট ভাই ইমদাদুল হক বাদল (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলেসহ দুজন গুরুতর আহত হয়েছেন।রোববার ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সভাপতি মোহাম্মদ বা ...
আঃ রহিম সরদার, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে অবশেষে বহু প্রতীক্ষিত সানুহার – ধামুড়া সড়কের নির্মান কাজের শুভ উদ্ভোধন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য সরদার শরফুদ্দিন আহমেদ সান্টু। এলাকায় স্বস ...
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
সব মন্তব্য
No Comments