গত ২৪ ঘণ্টায় হামে ৮ জনের মৃত্যু

প্রকাশ : 14 Sep 2026
গত ২৪ ঘণ্টায় হামে ৮ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার: দেশে হাম (Measles) পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে ৪ জন করে সন্দেহজনক হামে মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১৪ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত এই চিত্র পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৫৫ জন।


কন্ট্রোল রুমের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৭২ হাজার ৭২০ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২০ হাজার ১২৪ জন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫২ হাজার ১১৭ জন সন্দেহজনক রোগী, আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৪০০ জন।


মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামজনিত মৃত্যু হয়েছে ৯৩০ জনের এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০০ জনের। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামজনিত মৃত্যু ৪ জন বলে প্রতিবেদনে উল্লেখ করা হলেও সংশ্লিষ্ট জেলা ভিত্তিক হিসাবে ঢাকা-৪ ও সিলেট-৪ সহ মোট ৮ জনের মৃত্যুর তথ্য এসেছে।


সম্পর্কিত খবর

;