আঃ রহিম সরদার, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে অবশেষে বহু প্রতীক্ষিত সানুহার – ধামুড়া সড়কের নির্মান কাজের শুভ উদ্ভোধন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য সরদার শরফুদ্দিন আহমেদ সান্টু। এলাকায় স্বস্তির নিঃশ্বাস।
১৩ সেপ্টেম্বর রোববার সকাল ১১টায় সানুহারে ১৪ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ৮ কিলোমিটার সানুহার -ধামুরা সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি। দীর্ঘদিন ধরে ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে চলাচল করতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছিলেন। সংসদ সদস্যের উদ্বোধনের মধ্য দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ। উদ্বোধন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সহ সভাপতি এসএম আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন যুগলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শাহিন, উপজেলা যুবদল সভাপতি আ ফ ম সামসুদ্দোহা আজাদ, এ্যাডঃ সাইদুল ইসলাম, উপজেলা শ্রমিক দল সভাপতি জিয়াউল আমিন রাড়ি, সাধারণ সম্পাদক শাহাদুজ্জামান কমরেড, বরিশাল বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক নেতা মিরাজ হোসেন ডালিম শিকদার প্রমূখ। এ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান কিশোরগঞ্জ ভৈরব এলাকার মেসার্স মনিরুল হক। সূত্রে জানা গেছে, ‘বরিশাল বিভাগের গুরুত্বপূর্ন উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্ত করণ ও শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় সড়কটির চেইনেজ ০০ থেকে ৮,০০০ মিটার পর্যন্ত উন্নয়ন করা হবে। এ কাজের চুক্তিমূল্য ১৪ কোটি ২০ লাখ ৯৯ হাজার ২৬০ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কাজটি বাস্তবায়ন করবেন।
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
সব মন্তব্য
No Comments