কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সভাপতি মোহাম্মদ বাদল হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতপার্থক্য নিরসন এবং সম্প্রতি পৃথক দুটি কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া সাংগঠনিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাংবাদিক সমাজকে বিভ্রান্তি থেকে মুক্ত রাখতে এবং সংগঠনের পেশাদারিত্ব বজায় রাখতে সকল সদস্যকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
বৈঠকে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজিব তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক এমএ আজিজ, সহ-সভাপতি সাদেক কামাল, সহ-সভাপতি মোঃ হারুন-অর-রশিদ সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শফিকুল ইসলাম শাওন এবং সাধারণ সদস্য ইমরান মুন্সী, মেহেদী হাসান, স্বপন মুন্সী, সাইফুল ইসলাম ফরাজী, শামীম হাওলাদার, মোহাম্মদ রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও কাঠালিয়া প্রেসক্লাবের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে যেকোনো সংকট নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা জরুরি।
প্রেস ক্লাব সূত্রে জানা গেছে, দীর্ঘ আলোচনার পর সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের মধ্যকার চলমান বিরোধের শান্তিপূর্ণ সমাধান হয়েছে। বৈঠক শেষে নেতৃবৃন্দ কাঠালিয়া মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পর গিতা রানী দাস (৩০) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেয়। সোমবার সকালে ...
সব মন্তব্য
No Comments