মো.পাভেল ইসলাম রাজশাহী: মেয়ের বাড়ী যাওয়া হলো না বাবার-ঘাতক বাস কেড়ে নিলো বাবার প্রাণ।
শুক্রবার সকাল ৯টার দিকে রাস্তা পারাপারের সময় বানেশ্বর-চারঘাট মহাসড়কের খুদির বটতলা নামক স্থানে পিকনিকের একটি বাস সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তোফাজ্জল হোসেন নামের এক ব্যাক্তি মারা যান।
পারিবারিক ও স্থানীয়রা জানান,উপজেলার ইউসুফপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী তোফাজ্জল হোসেন (৬৫) শুক্রবার সকালে বেশ কিছু দৈনন্দিন বাজার সদয় করে বাই সাইকেলযোগে আদরের মেয়েকে দেখতে নিজ বাড়ী থেকে বের হন।
এসময় সকাল নয়টার দিকে চারঘাট-বানেশ্বর মহাসড়কের খুদির বটতলা নামক স্থানে পৌছলে বানেশ্বর থেকে চারঘাট অভিমুখের একটি পিকনিকের রকি পরিবহন বাস তোফাজ্জল হেসেনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাথা থেতলে মারা যান। এসময় স্থানীয়রা ঘাতক বাসটি আটক করে । পরে থানা পুলিশ সংবাদ পেয়ে ঘাতক বাসটি থানায় নিয়ে যায়,রকি পরিবহন ঢাকা মেট্রো-ব,১১-৮৫৯৮।
সরজমিনে গিয়ে দেখা যায়,আদরের মেয়েকে দেখতে বাজার সদয় করে নিজ বাড়ী থেকে বাই সাইকেল যোগে মেয়ের বাড়ী পৌছার আগেই ঘাতক বাস কেড়ে নিলো বাবার প্রান। এভাবেই কান্নায় বার বার ভেঙ্গে পড়ছিলেন নিহত তোফাজ্জল হোসেন (৬৫) এর এক মাত্র পুত্র সন্তান শাহাদত হোসেন লিটন।
ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রিন্টু বলেন,তোফাজ্জল হোসেনের এক ছেলে এবং এক মেয়ে। আদরের মেয়েটির বিয়ে হয়েছে উপজেলার শলুয়া ইউনিয়নের জাফরপুর গ্রামে। মেয়ের বাড়ীর মাত্র ১ কিলোমিটার দুরেই ঘাতক বাসটি বাবার প্রান কেড়ে নেয়ার ঘটনায় পুরো এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে।
রাজশাহীর চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। যাত্রীবাহি বাসটি জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের ধারালো হাসুয়ার কোপে ছোট ভাই ইমদাদুল হক বাদল (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলেসহ দুজন গুরুতর আহত হয়েছেন।রোববার ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সভাপতি মোহাম্মদ বা ...
আঃ রহিম সরদার, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে অবশেষে বহু প্রতীক্ষিত সানুহার – ধামুড়া সড়কের নির্মান কাজের শুভ উদ্ভোধন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য সরদার শরফুদ্দিন আহমেদ সান্টু। এলাকায় স্বস ...
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
সব মন্তব্য
No Comments