ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের প্রচার মাধ্যমগুলোতে যখন বঙ্গবন্ধুর লিখাগুলোকে শুধুমাত্র পড়ানো হচ্ছে একাধিক ব্যক্তি দ্বারা, ঠিক তখনই বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র ১৫ আগস্টকে কেন্দ্র করে নির্মাণ করল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখা ‘অসমাপ্ত আত্মজীবনী’র ১২৫ পৃষ্ঠার বিষয়বস্তু নিয়ে টেলিফিল্ম ‘প্রত্যাশা অনন্তকাল…’। সম্প্রতি চট্টগ্রামের সীতাকু-ের প্রেম তলা এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের বিভিন্ন লোকেশনে টেলিফিল্মটির দৃশ্য ধারণ করা হয়েছে। আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী তথা জাতীয় শোক দিবসে রাত নয়টায় এই টেলিফিল্মটি প্রচার করবে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র।
দেওয়ান হামিদুজ্জামান বাচ্চুর সংলাপে এবং অরিন্দম মুখার্জী বিংকুর চিত্রনাট্য ও প্রযোজনায় নির্মিত হয়েছে ১৫ আগস্টের বিশেষ টেলিফিল্ম ‘প্রত্যাশা অনন্তকাল…’। এর সর্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহা ব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য।
অরিন্দম মুখার্জী বিংকু বলেন, ‘এখনকার প্রজন্ম বিষয়বস্তুর গভীরে ঢুকতে চায় না। এখন ইন্টারনেট নির্ভর তরুণ সমাজের জানার পরিধি শুধুমাত্র গুগল। তাই এই প্রজন্ম ও আগামী প্রজন্মকে ইতিহাস জানাতে মূল বিষয়বস্তুর বক্তব্যকে কেন্দ্র করে তার মধ্যে কিছু কল্পনা ঢুকিয়ে একটা গল্প তৈরি করে দেশের ইতিহাস তুলে ধরতে হবে।’
টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহীন চৌধুরী, মোশারফ ভূঁইয়া পলাশ, মিখাইল মোহাম্মদ রফিক, সাজ্জাদ ভূঁইয়া, আলী, শামীমা আক্তার, সানজিদা আলম, চম্পা প্রমুখ। এই ধরনের বিষয়বস্তু ও ইতিহাসকে কেন্দ্র করে আরো অনুষ্ঠান নির্মাণ করবে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র। তাই বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের কাছে আমাদের প্রত্যাশাও অনন্ত কাল।
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments