ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) এবারের ঈদ উল আযহার অনুষ্ঠান মালায় প্রচারিত হতে যাচ্ছে টেলিফিল্ম ‘দিগন্তের নিমন্ত্রণ।’ গত ১০ জুলাই হতে ১৩ জুলাই পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন মনোরম লোকেশনে টেলিফিল্মটির দৃশ্য ধারণ করা হয়েছে।
এক্সিডেন্ট না করেও ১২ বছর জেল খেটে আসা এক ড্রাইভার মগলু। তার জীবন হঠাৎ জড়িয়ে যায় হারিয়ে যাওয়া বাল্য বান্ধবী নিলার সাথে। নিলা চাবাগানের ম্যানেজারের স্ত্রী। স্বামীর সন্দেহ ও বাল্যবন্ধুর সম্পর্কের দোলা চলে টলতে থাকে নিলার দাম্পত্য জীবন।
নির্মাতা দেওয়ান বাচ্চুর লিখা ও পরিচালনায় এমনি এক ভিন্ন ধর্মী গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘দিগন্তের নিমন্ত্রণ’। শাহরিয়ার মাহমুদ হাসানের তত্বাবধানে ও অরিন্দম মুখার্জী বিংকুর প্রযোজনায় টেলিফিল্মটির নির্মাণে সার্বিক তত্বাবধানে ছিলেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক (জিএম) নিতাই কুমার ভট্টাচার্য।
টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরশাফুল করিম সৌরভ, সিলভা, জয় প্রকাশ দে, মিখাইল মোহাম্মদ রফিক, মহাশ্বেতা দাশ গুপ্তা, শিশির, শহিদুল করিম নিন্টু, রুপায় নবড়ুয়া এবং অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন মোশারফ ভূঁইয়া পলাশ।
টেলিফিল্মটি ঈদ উল আযহার দিন বিকাল তিনটায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্র থেকে প্রচার করা হবে। টেলিফিল্মটি দর্শক প্রিয়তা অর্জন করতে পারবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
সব মন্তব্য
No Comments