স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, আওয়ামী স্বৈরশাসকের দোসরা সর্বক্ষেত্রে এখনও সক্রিয়। বর্তমান অন্তবর্তীকালীন সরকার কিছু কিছু দোসর চিহ্নিত করলেও তারা নিজেদের এখন বিএনপি বলে দাবি করছে। তাদের অনেকে এখন বিএনপি সাজছে। রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের প্রতিটি সেক্টর থেকে দোসরদের বিতাড়িত করতে হবে।
মঙ্গলবার বিকালে উত্তরা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে যুবদল ঢাকা মহানগর উত্তরের উত্তরা পূর্ব থানার ১ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।
জুয়েল বলেন, দেড় দশক স্বৈরাচারের দোসর থেকে রাষ্ট্রকে ধ্বংস করার সহযোগী ছিলেন। অথচ, আজ সেই দোসরদের কেউ কেউ বলছেন আমরা মনে প্রাণে বিএনপি ছিলাম, আমার ভাই-ভাগ্নে-বোন জামাই ছাত্রদল-যুবদল করতো। এরা ভণ্ড ও লুটেরা। এই দোসররা সুযোগ পেলেই বাংলাদেশে আবারও ভারতীয় তাবেদার, খুনী হাসিনাকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। মনে রাখতে হবে সাপ খোলস পাল্টালেও আবার খোলস আবার তৈরী হয়।
১ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক আল-আমিন শেখ রুবেলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু প্রমুখ।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments