ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে রাজধানীসহ দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম,পাবনা, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, সিলেটসহ বেশ কয়েকটি জেলায় কমমাত্রায় ভূমিকম্পন অনুভূত হয়েছে।
বুধবার সকাল ৯টা ১৫ মিনিট ২৪ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে হতাহত অথবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বাসস’কে জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২ ভাগ। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।
ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পরিমাপক কেন্দ্র থেকে ২৪২ কিলোমিটার উত্তরে ভারতের লখিপুরে ছিল বলেও জানান তিনি।-বাসস
স্টাফ রিপোর্টার: সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সীমান্ত সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমন কার্যক্রম সরেজমিনে দেখতে কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ ...
বিশেষ প্রতিনিধি, মস্কো: রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত ৫ম Rossotrudnichestvo ‘ Honest View’ ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মাননা পুরস্কার পেয়েছেন বাংলাদেশের সাংবাদিক, লেখক ও গণমাধ্যম ...
স্টাফ রিপোর্টার: ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল ১১টা ৬ মিনিটে বাংলাদেশ-চীন মৈত্র ...
স্টাফ রিপাের্টার: রোববার (২২ নভেম্বর) সকালে ঢাকায় সূর্যের আলো দেখা গেছে। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ স্পষ্ট হয়েছে। দিনের বাকি সময়ে আকাশ মূলত আংশিক মেঘলা ...
সব মন্তব্য
No Comments